চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেন্নাইয়ের আইপিএল জয় থেকেই অনুপ্রাণিত হয়েছিল শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ন ১২, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান টসে জিতে যখন আগে ফিল্ডিং নিয়েছিল, তখনই অনেকে তাদের ভাগ্যে জয় লেখা হয়েছে বলে ধরেই নিয়েছিল। এমন ধরে নেয়ার কারণ মূলত বারবার একই ঘটনার পুনরাবৃত্তি।

টসে জিতে প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে রান তাড়া করে জেতা এশিয়া কাপের প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছিল। ফাইনালের আগে হওয়া ১২ ম্যাচের মাত্র তিনবার আগে ব্যাট করা দল জিতেছিল। এর মধ্যে দুই ম্যাচে আবার পরাজিত দলটি ছিল আইসিসির সহযোগী সদস্য হংকং।

ব্যাটিং বিপর্যয়ে পড়া লঙ্কানরা ৫৮ রানেই হারিয়েছিল ৫ উইকেট। সেখান থেকে ভূমিকা রাজাপাকসে ৪৫ বলে ৭১ ও ভানিডু হাসারাঙ্গা ২১ বলে ৩৬ রানের ইনিংস খেলে দলকে দারুণভাবে টেনে তোলেন। ১৭০ রানের চ্যালেঞ্জিং স্কোর পাওয়া শ্রীলঙ্কা বোলিং ও ফিল্ডিংয়ে হয়ে ওঠে নজরকাড়া। পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে ঘরে তোলে শিরোপা।

লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা স্বীকার করেছিলেন যে, টসে হেরে তার দল প্রতিকূল অবস্থার ভেতর পড়েছিল। তবু তার কণ্ঠে ছিল জয়ের আশাবাদ।

শ্রীলঙ্কার জয়ের পর শানাকা জানালেন ভিন্ন এক কথা। ২০২১ সালে করোনা পরিস্থিতির কারণে আইপিএলের খেলার আয়োজন সংযুক্ত আরব আমিরাতে করা হয়েছিল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হয়েছিল ফাইনাল। সেবার টসে হেরে আগে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস। আইপিএলের সবচেয়ে সফল দল হিসেবে বিবেচিত চেন্নাইয়ের সেই জয় থেকেই শ্রীলঙ্কা নাকি দুবাইতে খুঁজে পেয়েছিল অনুপ্রেরণা।

ফাইনালের পর সংবাদ সম্মেলনে শানাকা বলেন, ‘আইপিএল- ২০২১ এ, চেন্নাই প্রথমে ব্যাটিং করে ম্যাচ জিতেছিল। এটা আমার মনে ছিল। আমরা এটি নিয়ে কথা বলেছিলাম। ৫ উইকেট হারানোর পর পার্থক্য গড়েছে হাসরাঙ্গা-রাজাপাকসের ব্যাটিং। চামিকা করুনারাত্নে এবং ধনঞ্জয় ডি সিলভা সত্যিই ভালো ব্যাটিং করেছে। ২০তম ওভারের শেষ বলে রাজাপাকসের মারা ছক্কাটি ছিল টার্নিং পয়েন্ট। ১৭০ রান সসময় একটি লক্ষ্য।’

Reneta

পেসার দিলশান মাদুশকার হাতে প্রথম ওভারে বল হাতে তুলে দিয়েছিলেন শানাকা। প্রথম ডেলিভারিটিই হয় নো বল। এরপর টানা ৪টি বল ওয়াইড। এর ভেতর একটি আবার উইকেটরক্ষকের নাগালের বাইরে দিয়ে চলে যায় সীমানার বাইরে। বৈধ ডেলিভারির আগেই পাকিস্তানের স্কোরবোর্ডে ওঠে ৯ রান। তারপরও মাদুশকার উপর থেকে অধিনায়কের আস্থা উঠে যায়নি।

‘আমি জানতাম তরুণরা নিজেদের সেরাটা দিতে পারবে। সে শুরুতেই ভুল করতে পারে কিন্তু আমরা তাকে আস্থা ও বিশ্বাস দিয়েছি। এরপরে আমরা গুরুগম্ভীর আলোচনা করেছি। আমাদের ভালো মানের খেলোয়াড় আছে। তারা ভালো করেছে। সেখানেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি।’

শ্রীলঙ্কার ফিল্ডিং ছিল দেখার মতো। ৩০ গজ বৃত্তের ভেতর থেকে বাউন্ডারি লাইনের কাছে প্রতিটি ফিল্ডার নিজেদের উজাড় করে দিয়েছেন। আউট হওয়া ১০ পাকিস্তানি ব্যাটারের মধ্যে সাতজনই ক্যাচে পরিণত হয়েছেন।

‘দলের দারুণ ফিল্ডিং নিয়ে শানাকার ভাষ্য, ফাইনালে পৌঁছানোর পথে আমরা ফিল্ডিংয়ে অনেক উন্নতি করেছি। আগে আমরা ভুল করেছি কিন্তু ফাইনাল সবসময়ই ফাইনাল।’

‘আমরা আজ নিজেদের শতভাগ দিয়েছি। খেলোয়াড় এবং কোচিং স্টাফদের কৃতিত্ব দিতে হবে। আমাদের সমর্থন করার জন্য অবশ্যই ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। নির্বাচকদের অবদান ভুলে যাবেন না।’

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপ ২০২২পাকিস্তানলিড স্পোর্টসশানাকাশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

এই নির্বাচন দীর্ঘ লড়াই আর ত্যাগের ফসল, অবহেলার সুযোগ নেই: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ডায়বেটিসে আক্রান্ত গর্ভবতী মায়েদের রোজা না রাখার পরামর্শ

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ক্যান্টনমেন্টে সেনাসদস্যদের সঙ্গে তর্কে জড়ালেন জামায়াত প্রার্থী

ফেব্রুয়ারি ৩, ২০২৬

এপস্টেইন ফাইলে ‘সালাম বোম্বে’ নির্মাতা মীরা নায়ারের নাম

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বিদ্যুৎ প্রবাহিত করে মাছ ধরা নিষিদ্ধ করে নতুন অধ্যাদেশ জারি

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT