চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চারের চেয়ে ছয় বেশি মেরেও সাকিবদের হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩১ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের ব্যাটারদের ছক্কা মারার সমস্যা কিছুটা দূর হয়েছে বটে তবে দলীয় সংগ্রহ বড় করার কৌশল এখনও রপ্ত করা বাকি। বড় শটে জড়তা কাটলেও দলীয় সংগ্রহে তার প্রভাব পড়ল সামান্যই। ছয়ের আকর্ষণে চার মারতে ভুলে গেলে যা হয়!

এশিয়া কাপে টি-টুয়েন্টির মানানসই ব্যাটিং করতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। পাওয়ার হিটিং নিয়ে কাজ করার পর ম্যাচের পরীক্ষায় শুধু ছক্কাতেই মনোযোগ ছিল ব্যাটারদের। ইনিংসে দশ ছয়ের পাশে চার মাত্র আটটি।

মিরপুরে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে বিসিবি লাল দলের অধিনায়ক সাকিব আল হাসান দুইবার ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ চারটি ছক্কা মেরেছেন। দ্বিতীয়বার নেমে এনামুল হক বিজয় মেরেছেন দুটি ছয়। সবচেয়ে বড় ছক্কাটি মেরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মিড উইকেট দিয়ে স্লগ সুইপ মেরে বল পাঠিয়েছেন গ্র্যান্ড স্ট্যান্ড পেরিয়ে বিসিবির মিডিয়া অফিসের কাছে। মুশফিকুর রহিমও মেরেছেন একটি।

Banglabid

ছক্কার সংখ্যা জেনে অনেকেরই বিশাল সংগ্রহের অঙ্ক চোখে ভাসতে পারে। কিন্তু আসলে তা নয়। লাল দলের ওপেনার এনামুল ও চার নম্বরে নামা সাকিব নিজেদের পজিশনে আউট হয়ে পরে আবার নামার পরও স্কোর মোটে ১৬৫ রানের।

জাতীয় দলের বোলাররা দুই ভাগে বিভক্ত হওয়ায় এমনিতেই ধার কমে গিয়েছিল। তারপর আবার সুযোগ দেয়া হয় বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডের তরুণ কয়েকজনকে। এমন বোলিং আক্রমণের সামনে মাঝারিমানের সংগ্রহ দাঁড় করাতে পারে অভিজ্ঞ ব্যাটিং অর্ডার নিয়ে সাজানো লাল দল।

দুই ইনিংস মিলিয়ে ৩৭ বল খেলা সাকিব ৫৩ রান করেছেন চারটি ছয়ের সাহায্যে। ছিল না কোনো চারের মার। এক্ষেত্রে অবশ্য মন্থর আউটফিল্ডও কিছুটা দায়ী। আফিফ হোসেনের নেতৃত্বে খেলা বিসিবি সবুজ দলে ছিল তরুণদের ছড়াছড়ি। অনভিজ্ঞ দলটিকে দেওয়া হয় ১৫০ রানের লক্ষ্য। ১ বল আগেই তা টপকে যায় সবুজ দল। পায় ৪ উইকেটের জয়।

Reneta

লাল দলের সফল ব্যাটার মোসাদ্দেক ম্যাচ শেষে স্বীকার করেছেন উইকেট অনুপাতে অন্তত ২০ রান কম করেছে তার দল। কথা বলেন পাওয়ার হিটিংয়ের প্রয়োগ নিয়ে।

‘পাওয়ার হিটিং বলতে আমরা সবাই যেটা বুঝতে পারি সেটা ছয় মারার সক্ষমতা। সেটাই হয়তো সবাই করার চেষ্টা করছে। আজকের ম্যাচে সেই আবহটা ছিল। সবাই মারতে চায়, এমন মনোভাবই ছিল। সেটার প্র্যাকটিসটাই আজকে করার চেষ্টা করেছি। একদিনে হয়তো আপনি খুব বেশি উন্নতি পাবেন না। এটা একটা লম্বা প্রক্রিয়া। সময় দিলে এখান থেকে আমরা ভালো ফলাফল পাবো। এটার জন্য আমাদের সবাইকেই সময় দিতে হবে।’

ওপেনিংয়ে নামা মেহেদী হাসান মিরাজ ২১ বলে তিন চার ও এক ছয়ে করেন ২৯ রান। মোহাম্মদ সাইফউদ্দিন ১৭ বলে ২৬ রান করেন তিন চার এক ছয়ে। ১৬ বলে ৩১ রানে অপরাজিত থাকেন শেখ মেহেদী। ফিনিশারের দায়িত্ব পালন করা এ ব্যাটার মারেন সাতটি চার। তার ব্যাটে আসেনি কোনো ছক্কা। সবুজ দলের ইনিংসে ১৮টি চার ও চারটি ছক্কা আসে। বাউন্ডারি থেকে ৯৬ রান আসে দলটির। আর প্রথম ব্যাট করা লাল দলের আসে ৯২ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ ২০২২বাংলাদেশবিসিবিমোসাদ্দেকলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গরুর পিছুপিছু ভারতে, আখের রস আস্বাদনে বাংলাদেশে; এরপর যা ঘটল

আগস্ট ১১, ২০২৬

নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে উত্তাল ভারত, পরিস্থিতি কোন পথে?

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে রেকর্ড লোডশেডিং, বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ছেলে বিসিএস চিকিৎসক মেয়ে নার্স, ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন বাবা

আগস্ট ১১, ২০২৬

ভারত সিরিজ হাতে রেখেই ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটল বাংলাদেশ

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT