চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে ঝুলছে ভারতের ভাগ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের বিপক্ষে ভারতের একটি ম্যাচ এখনও বাকি। হিসেব-নিকেশের খেরোখাতার সমাধান যদিও অনেকটা এমন— এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরের সুপার ফোর থেকেই বিদায় নেয়ার দ্বারপ্রান্তে বর্তমান চ্যাম্পিয়ন দলটি। অবশ্য এখনও মিটমিট করে জ্বলছে ক্ষীণ সম্ভাবনার আলো। অনেক যদি-কিন্তুর হিসেব মিলে গেলে ফাইনালে খেলবে ভারত, সেই অঙ্কটা বেশ জটিলও।

পাকিস্তানের বিপক্ষে আফগানদের বুধবারের ম্যাচ অনেক প্রশ্নের উত্তর টেনে দেবে। ভারতের সেরা দুইয়ে থাকার হিসেবেও অনেকটা রঙ চড়াবে। যদি রশিদ-নবীদের কাছে পাকিস্তান হেরে যায়, ভারত আরও একটি দিন ফাইনালে খেলার আশায় হিসেবে কষতে পারে। সেক্ষেত্রে, নিজেদের শেষ ম্যাচে জয়ের আগে অপেক্ষা করতে হবে পাকিস্তানের হারের, অর্থাৎ অন্তত একটা দিনের জন্য হলেও বাবর আজমের দলের উপর ঝুলছে রোহিত-কোহলিদের ভাগ্য!

যদিও এশিয়া কাপ টেবিলের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা, শুধু পাকিস্তান নয়, ভারতের ফাইনাল খেলা নির্ভর করছে বাকি দুই দলের উপরও। বুধবার পাকিস্তানকে হারতে হবে, বৃহস্পতিবার ভারতকে বড় জয় তুলতে হবে। পরে সবচেয়ে বড় যেটা ব্যাপার, সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে শ্রীলঙ্কাকে। এখানেই শেষ নয়! যদি এমনকিছু আসলেই ঘটে, তাহলেও খাতা-কলম নিয়ে বসতে হবে রোহিত শর্মার দলকে।

ক্রিকেট অনিশ্চয়তার খেলা, সমীকরণ ঠিকঠিক এমন যে ঘটবে না, তাও আগেভাগেই বলে দেয়া যাবে না। আবার এমন যদি ঘটেই যায়, তাহলে ৩ ম্যাচের তিনটিতে জয় তুলে সুপার পর্বে শীর্ষে থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করবে শ্রীলঙ্কা। পরে একটি করে জয় তুলে নেয়া তিন দল পড়বে রানরেটের কাঁচির নিচে। সেখানেও পাকিস্তান ও আফগানিস্তানের উপর থাকতে হবে ভারতকে। রোহিতরা যে বাকি এক ম্যাচ দিয়ে সেটা ঘটাতে পারবেন, তার পথও খুব একটা নেই!

দুবাইয়ে ১১ সেপ্টেম্বর শিরোপা নির্ধারণী মঞ্চে ভারতকে পাওয়া যে হিমালয় পাড়ি দেয়া সমান, তা এত হিসেব-নিকেশের আগেই বলে দেয়া যাচ্ছে তাই! ভারতকে হারিয়ে দেয়া পাকিস্তান আছে উড়ন্ত ধারায়। আফগানিস্তান সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ধুঁকেছে। টিম পারফর্মে উড়তে থাকা শ্রীলঙ্কাও শক্তিমত্তার বিচারে পাকিস্তানের থেকে অনেকটা পিছিয়ে, অর্থাৎ পাকিস্তানের হাতে তো ভারতের ফাইনাল ভাগ্য ঝুলছেই, তার পরও রয়েছে দুটি বড় বাধা।

টুর্নামেন্টে দারুণ শুরু করা আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে ভারতের এবং সবশেষ যে অঙ্কটা বাকি থাকে—পাকিস্তানকে হারতে হবে নিজেদের শেষ ম্যাচে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে এখনও বাকি দুদিন। বুধবার শারজাহতে ছোট মাঠে আফগানিস্তানকে পাকিস্তান হারিয়ে দিলে অবশ্য আজই থেমে যাবে সব হিসেব। নিশ্চিত হয়ে যাবে দুই ফাইনালিস্ট। বিপরীত কিছু ঘটলে, ভারতের সম্ভাবনা থাকার পাশাপাশি আরও খানিকটা জটিল হবে এশিয়া কাপের টেবিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানএশিয়া কাপ ২০২২দুবাইপাকিস্তানভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT