চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রডের বিদায়ী ম্যাচ জিতল ইংল্যান্ড, সমতায় শেষ অ্যাশেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৪ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ক্রিকেটাররা উল্লাসে ভাসছে, ম্যাচ জিতেছে ইংল্যান্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

বল হাতে অ্যাশেজের শেষ দৃশ্যের নায়ক হয়েই ক্রিকেটকে রাজকীয়ভাবেই বিদায় দিলেন স্টুয়ার্ট ব্রড। অস্ট্রেলিয়ার শেষ দুই উইকেট তুলে নিয়ে ওভাল টেস্টকে করলেন স্মরণীয়। অজিদের ৪৯ রানে হারিয়ে ২-২ ব্যবধানে সমতা টেনে অ্যাশেজ সিরিজ শেষ করল ইংল্যান্ড।

টেস্ট ইতিহাসে পঞ্চম সর্বাধিক ৬০৪ উইকেট শিকার করে নিজের ক্যারিয়ার শেষ করলেন ব্রড। তার উপরে রয়েছেন ৮০০ উইকেট পাওয়া মুত্তিয়া মুরালিধারন, ৭০৮ উইকেট দখল করা শেন ওয়ার্ন,৬৯০ উইকেট শিকারি জেমস অ্যান্ডারসন ও ৬১৯ উইকেট ঝুলিতে ভরা অনিল কুম্বলে।

৩৮৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নামা অজিরা সোমবার বিনা উইকেটে ১৩৫ রান নিয়ে টেস্টের পঞ্চম ও শেষদিনের খেলা শুরু করে। দ্রুতই দুই উদ্বোধনী ব্যাটারকে হারি সফরকারীরা চাপে পড়ে।

Banglabid

ক্রিস ওকসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ১০৬ বলে ৯ চারে ৬০ রান করা ডেভিড ওয়ার্নার। এরপর ওকসের বলে ১৪৫ বলে ৮ চারে ৭২ রান করা উসমান খাজা লেগ বিফোরের ফাঁদে পড়েন।

বড় ইনিংস খেলতে পারেননি মার্নাস লাবুশেন। ১৩ রান করে মার্ক উডের বলে দ্বিতীয় স্লিপে জ্যাক ক্রাওলের তালুবন্দি হন। চতুর্থ উইকেটে হাল ধরার চেষ্টা করেন স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেড।

লাঞ্চের ঠিক আগে ঘটে নাটক। মঈন আলীর বলে ব্যক্তিগত ৩৯ রানে থাকা স্মিথ রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন। বল তার গ্লাভসে লাগার পর গালিতে থাকা বেন স্টোকস সেটি লাফিয়ে ধরে উইকেট পতনের আনন্দে মাতেন। উদযাপনের সময় বল তার হাত ফসকে যায়। রিভিউ নেন থ্রি লায়নদের অধিনায়ক। টিভি রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ারও নট আউটের সংকেত দেন।

Reneta

বৃষ্টির কারণে লাঞ্চের পর খেলা শুরু হতে বেশ বিলম্ব হয়। ২ ঘণ্টা ৪০ মিনিট পর বল আবারো মাঠে গড়ায়। এর মাঝেই শেষ হয় চা বিরতি।

চতুর্থ উইকেটে ৯৫ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে জয়ের পথেই রেখেছিলেন স্মিথ ও হেড। এরপর নামে ব্যাটিং ধস। মাত্র ১০ রানের ব্যবধানে ক্যাঙ্গারুরা ৪ উইকেট হারায়। ৩ উইকেটে ২৬৪ থেকে তাদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ২৭৪ রান।

হেড ৪৩ রান করে মঈনের বলে জো রুটের হাতে স্লিপে ক্যাচ দেন। ওকসের বলে দ্বিতীয় স্লিপে ক্রাওলের হাতে ধরা পড়েন ৯৪ বলে ৯ চারে ৫৪ রান করা স্মিথ। মঈনের বলে জনি বেয়ারস্টোর গ্লাভসবন্দি হন ৬ রান করা মিচেল মার্শ। তারপর ওকসের শিকারে পরিণত হন রানের খাতা না খোলা মিচেল স্টার্ক।

দলীয় ২৯৪ রানের মাথায় মঈনের বলে মারতে যান প্যাট কামিন্স। বল তার ব্যাটে লেগে ঊরুতে লাগার পর লেগ স্লিপে থাকা স্টোকস ক্যাচ নিলে জয়ের দ্বারপ্রান্তে চলে যায় ইংল্যান্ড।

নবম উইকেটে অ্যালেক্স ক্যারি ও টড মার্ফি লড়াই চালিয়ে যান। তাদের জুটিতে সফরকারীদের জয়ের ক্ষীণ আশা জাগতে থাকে। স্টুয়ার্ড ব্রডের সুইংয়ে পরাস্ত হয়ে ১৮ রান করা মার্ফি উইকেটের পেছনে ধরা পড়ে ফেরেন। ভাঙে ৩৫ রানের জুটি।

পরের ওভারে ব্রডের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ ফেলেন ক্রাওলে, জীবন পান ক্যারি। তবে হাল ছাড়ার পাত্র নন ব্রড। সুইংয়ে ২৮ রান করা ক্যারিকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করলেন। দুই হাত প্রসারিত করে জয়ের আনন্দে নিজে ভাসলেন, গোটা ইংল্যান্ডকে ভাসালেন।

স্বাগতিকদের হয়ে ওকস ৪টি ও মঈন ৩টি উইকেট নেন। এছাড়া, ব্রড দুটি ও উড একটি উইকেট ঝুলিতে ভরেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডওভাললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

খাবারের গাড়িতে লুকিয়ে বিমান বদল ঘটনায় যা বললেন ট্রাম্প

আগস্ট ১২, ২০২৬

সচিব পদে রদবদল

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হচ্ছে বিশ্ব, দেখা যাবে যেভাবে

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাভারে বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম ও বোমাসহ গ্রেপ্তার ১

আগস্ট ১২, ২০২৬

সন্তানদের নিয়ে অনেকটা নীরবেই দীর্ঘদিনের সঙ্গী জর্জিনার সাথে বিয়ে সারলেন রোনালদো

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT