চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের নতুন আরেক ছবির পরিচালক আরিয়ান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ন ০৬, অক্টোবর ২০২২
বিনোদন
A A

নতুন নতুন পরিচালকদের সঙ্গে কাজ করতে যাচ্ছেন শাকিব খান। সময়ের সঙ্গে তাল মিলিয়ে শাকিবের এমন সিদ্ধান্তকে বাহবা দিচ্ছেন তার ভক্তরা।

তিনদিন আগে শাকিব ঘোষণা দিয়েছেন, রায়হান রাফীর পরিচালনায় ছবি করবেন। নভেম্বরের শেষে ওই ছবির শুটিং শুরু হবে। এবার জানা গেল, নাটকের তুমুল জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পরিচালনাতেও কাজ করবেন। তবে শুটিং কবে, নায়িকা কে কিছুই জানাননি।

একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে শাকিব জানান, মিজানুর রহমান আরিয়ানের সঙ্গে একটি সিনেমা করবেন। তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খান ফিল্মসের ব্যানারে ছবিটি নির্মিত হবে। ওই সাক্ষাৎকারে পরিচালক আরিয়ানের নাম ছাড়া আপাতত কিছুই জানাননি শাকিব খান।

নাটকের অন্যতম আলোচিত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। পর্দায় ভালোবাসার গল্প বলতে জুড়ি নেই তার। এ কারণে, নাটকের দর্শকরা তাকে ‘ভালোবাসার গল্পকথক’ হিসেবে আখ্যা দিয়েছেন।

এ প্রসঙ্গে মিজানুর রহমান আরিয়ানের বলেন, শাকিব ভাই এর সঙ্গে সিনেমার বিষয়ে আমার মিটিং হয়েছে। তিনি আমার কথা ভেবেছেন, এটা আমার জন্য অনেক ভালো লাগার ব্যাপার। তবে আমাদের আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত আরও পরে জানাতে পারবো।

‘বড় ছেলে’, ‘ব্যাচ ২৭’সহ অসংখ্য দর্শকনন্দিত নাটকের এই নির্মাতা আরও বলেন, এই মুহূর্তে আমি অন্য একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছি। এখন শুধু এ সিনেমাটা নিয়েই থাকতে চাই। এটা শেষ করার পর শাকিব ভাই এর সিনেমা নিয়ে কথা বলবো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরিয়ানপরিচালকপর্দাবড় ছেলেমিজানুর রহমান আরিয়ানলিড বিনোদনশাকিবশাকিব খানসাক্ষাৎকারসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

তেলে দাম না বাড়ানোর সিদ্ধান্ত

মার্চ ৩১, ২০২৬

বিশ্বকাপের আগে কোচকে বরখাস্ত করল ঘানা

মার্চ ৩১, ২০২৬

দর্শকের চোখ ভেজালো যে নাটক

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ দিনের শিশুকে পঙ্গু করে ভিক্ষায় নামানোর চেষ্টা!

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সবাইকে চমকে দিয়ে বঞ্চিত চিকিৎসকদের সামনে হাজির প্রধানমন্ত্রী

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT