চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দার পিছনে নয়, সামনেই কাজ করছেন শাহরুখ পুত্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ন ১৪, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনেই কাজ করতে চান শাহরুখ পুত্র আরিয়ান খান। একদা এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন বলিউড ‘বাদশা’। তবে সেই কথা থেকে সরে এসে এবার বিজ্ঞাপনের ফটোশুটে যুক্ত হলেন আরিয়ান।

সদ্যই নেটমাধ্যমে একটি নতুন পোস্ট করেছেন শাহরুখ পুত্র। পোস্টে এক নামী জুতার ব্র্যান্ডের হয়ে প্রচার করতে দেখা গিয়েছে তাকে।

তিনটি ছবি পোস্ট করেছেন আরিয়ান। ছবিতে বেশ ঠাণ্ডা মেজাজে দেখা মিলেছে তার। আরিয়ানের এই লেস্টেস্ট ফটোশুট দেখে প্রশংসা করেছেন বাবা শাহরুখও। কমেন্টে কিং খান লিখেছেন, ‘সত্যিই ভালো লাগছে! ওরা যেমন বলে, বাবার মধ্যে যা কিছু নীরব, ছেলের মধ্যে সেগুলি দেখা যায়। ধূসর রঙের ওই টি-শার্টটা আমার!’

শাহরুখের পাশাপাশি আরিয়ানের পোস্টে প্রশংসা করেছেন বোন সুহানা খানও। মা গৌরী খানও ছেলের পোস্টে লেখেন, ‘আমার ছেলে। ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা।’ এছাড়াও পূজা দাদলানি, মাহিপ কাপুর, সঞ্জয় কাপুর সহ আরও অনেকে আরিয়ানের পোস্টে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

শাহরুখের কথায় অভিনয়ে নয় পরিচালনা দিয়ে নিজের ফিল্ম ক্যারিয়ার গড়তে চান ছেলে আরিয়ান খান। কিন্তু বিজ্ঞাপনী শুটের ছবি পোস্ট করার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি গুটি গুটি পায়ে গ্ল্যামার দুনিয়ায় পা রাখছেন শাহরুখ পুত্র? ভবিষ্যতে কি ক্যামেরার সামনে দেখা মিলতে পারে আরিয়ানের?

সূত্র: নিউজ ১৮

Jui  Banner Campaign
ট্যাগ: আরিয়ান খানবিজ্ঞাপনশাহরুখ খানশাহরুখ পুত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

শিক্ষাকে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ হিসেবে দেখবে সরকার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

সরকার কি ১শ মিটার দৌঁড়ের জন্য প্রস্তুতি নিয়েছেন নাকি ম্যারাথন খেলবেন: দেবপ্রিয় ভট্টাচার্য

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT