চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরিয়ান কাণ্ডে নতুন ঝামেলার মুখে সমীর ওয়াংখেড়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ন ২২, মে ২০২৩
বিনোদন
A A

মাদক কাণ্ডে আরিয়ান খানকে মুক্ত করতে শাহরুখ খানের কাছে সমীর ওয়াংখেড়ে ২৫ কোটি দাবি করেন বলে ইতোপূর্বেই অভিযোগ উঠেছে। যারই প্রেক্ষিতে সম্প্রতি শাহরুখ খানের সঙ্গে সমীর ওয়াংখেড়ের চ্যাটও প্রকাশ্যে আসে। যা নিয়ে শুরু হয়ে যায় তোলপাড়।

প্রকাশ্যে আসা সেই চ্যাটের ভিত্তিতেই রবিবার (২১ মে) নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবির আধিকারিকরা স্পষ্টতই জানিয়ে দিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান কেস কাণ্ডে আইআরএস অফিসার সমীর ওয়াংখেড়ে নিয়ম ভেঙেছেন। তার উচিত হয়নি কোন কেসে অভিযুক্তের পরিবারের সঙ্গে এভাবে কথা বলা।

সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা সিবিআই যখন সমীরের বিরুদ্ধে কিং খানের থেকে টাকা আদায় করার অভিযোগ এনে এফআইআর করে তখন তিনি মুম্বাই হাইকোর্টে তার এবং শাহরুখের মধ্যে হওয়া কথোপকথনের ছবি প্রকাশ্যে এনেছেন নিজের স্বপক্ষে। যার পরই এনসিবির পক্ষে প্রশ্ন তোলা হয়েছে যে কেন একজন ইনভেস্টিগেশন অফিসার এভাবে কোন অভিযুক্তের পরিবারের সঙ্গে এই ধরনের বার্তালাপে জড়াবেন? কেন তিনি এই বিষয়ে আগে কিছু জানাননি এই ইনভেস্টিগেশনের উর্ধে যারা ছিলেন সেই অফিসারদের, সেই নিয়েও প্রশ্ন উঠেছে।

এছাড়া সমীরের বিরুদ্ধে আরও একটি অভিযোগ উঠেছে। তিনি কোর্টের কাছে সেই ফোন জমা দিতে পারেননি যা দিয়ে শাহরুখের সঙ্গে তিনি মেসেজ চালাচালি করতেন। এমনকি তার পর যে অফিসার এই কেসের দায়িত্ব নেন তাকেও নাকি তিনি বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।

এদিকে এই মামলার জেরে গত ৪ দিন থেকে নাকি সমীর ও তার স্ত্রীকে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবী করেছেন সমীর ওয়াংখেড়ে। হুমকির পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তাদের লক্ষ্য করে অশ্লীল মেসেজও করা হচ্ছে বার বার। ফলে মুম্বাইয়ের পুলিশ কমিশনারকে তিনি বিষয়টি নিয়ে অভিযোগ করবেন।

তার গোটা পরিবারের জন্য যাতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়, সে বিষয়েও তিনি আবেদন করবেন বলে জানান সমীর ওয়াংখেড়ে।

Reneta

সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে আরিয়ান খান মাদক মামলায় ঘুষ চাওয়ার অভিযোগে রবিবার (২১ মে) সিবিআই দফতরে গিয়েছিলেন সমীর। এদিন তাকে দ্বিতীয়বারের জন্য জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে গত শনিবার (২০ মে) টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। সমীর তার বিরুদ্ধে আনা মামলার বিরোধিতা করে ইতোমধ্যেই মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সোমবার এই কেসের পরবর্তী শুনানি আছে বলে জানা গেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আরিয়ান খানশাহরুখ খানসমীর ওয়াংখেড়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

কারা হচ্ছেন বিএনপি সরকারের নতুন মন্ত্রিপরিষদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার অঙ্গীকার করেছেন সংসদের সদস্যরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT