চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরাগ রক্ষায় শিল্পীদের আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০২৫
পরিবেশ
A A
শিল্পীরা তুরাগ নদ রক্ষায় একত্রিত হয়ে মানববন্ধন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়ার ল্যান্ডিং স্টেশনে নোঙর ট্রাস্ট আয়োজিত দিনব্যাপী আর্ট ক্যাম্প। ছবি: নোঙর

তুরাগ নদী রক্ষায় শিল্পীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আর্ট ক্যাম্প থেকে বক্তারা বলেছেন, শিল্পীরা সচেতনতা সৃষ্টির মাধ্যমে পরিবেশ রক্ষা ও জনমানসে শিল্পের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে পারেন।

অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘদিন ধরে তুরাগ নদী দখল ও দূষণের শিকার। এতে জীববৈচিত্র্য ধ্বংস, পানির মান বিপর্যয় এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। বক্তারা অভিযোগ করেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির নামে শিল্পবর্জ্য ফেলে পরিবেশ ধ্বংস করা হচ্ছে, যা বন্ধ করা জরুরি।

বুধবার (৬ আগস্ট) আশুলিয়ার ল্যান্ডিং স্টেশনে নোঙর ট্রাস্ট আয়োজিত দিনব্যাপী আর্ট ক্যাম্প ‘বুড়িগঙ্গা নদী থেকে তুরাগ নদী: নদী ও জীবনের উপর জলরঙ’-এর উদ্বোধনীতে এ আহ্বান জানানো হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ উদ্বোধনকালে বলেন, রাজধানীর সাতটি খাল নদীর সঙ্গে সংযুক্ত থাকলেও ড্রেনের পানি খালে না গিয়ে সরাসরি নদীতে যাচ্ছে না। অপরিকল্পিত নগরায়ণ ও সঠিক নিষ্কাশনব্যবস্থার অভাবে জলাবদ্ধতা বাড়ছে। জলাশয় রক্ষায় আবাসন ও শিল্পের জন্য ভরাট বন্ধে সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে।

আশুলিয়ার ল্যান্ডিং স্টেশনে নোঙর ট্রাস্ট আয়োজিত দিনব্যাপী আর্ট ক্যাম্পে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি: নোঙর

নদী ও নৌপরিবহন গবেষক তোফায়েল আহমেদ বলেন, শিল্পীরা পরিবেশ রক্ষার আন্দোলনে বড় ভূমিকা রাখতে পারেন।

Reneta

নোঙর ট্রাস্ট চেয়ারম্যান সুমন শামস বলেন, রাজনৈতিক দলগুলোর ইশতেহারে পরিবেশ সুরক্ষার বিষয় থাকা জরুরি। তিনি জানান, তুরাগে ১,৩৯৮ একর জমি দখল হয়ে গেছে; গাজীপুর অংশে ৪৮৯টি অবৈধ স্থাপনা রয়েছে, যার মধ্যে পাকা ভবন, টিনসেড, ইটভাটা, পাওয়ার প্ল্যান্ট, গার্মেন্টস ও ডেইরি ফার্মও আছে।

গবেষণায় দেখা গেছে, তুরাগের তলদেশে ক্রোমিয়াম, কপার, জিঙ্কসহ বিভিন্ন ভারী ধাতুর মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। ফলে মাছের প্রজাতি কমে গিয়ে ৭১টির মধ্যে অন্তত ১৫টি মহাবিপন্ন হয়েছে।

২০১৯ সালে সুপ্রিম কোর্ট তুরাগকে জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি দেয়। সরকার আগামী মে-জুনে উচ্ছেদ, ড্রেজিং, বর্জ্য শোধনাগার স্থাপনসহ দখল ও দূষণমুক্ত করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে।

আর্ট ক্যাম্পে ৩০ জন তরুণ শিল্পী অংশ নেন। তারা সোয়ারীঘাট বুড়িগঙ্গা মঞ্চ থেকে যাত্রা শুরু করে বছিলা হয়ে আশুলিয়া বন্দরে পৌঁছান। শিল্পীদের কাজ শিগগিরই প্রদর্শিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা উত্তর সিটি করপোরেশনতুরাগ নদীতুরাগ রক্ষামোহাম্মদ এজাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিনা টিকিটে বড়পর্দায় রইদ-মাস্তুলসহ ৬ সিনেমা দেখার সুযোগ!

আগস্ট ৬, ২০২৬

নতুন কুঁড়ির আদলে প্যারা স্পোর্টসের আয়োজন করতে বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬
ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন সভাপতি পদেই

আগস্ট ৬, ২০২৬

২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT