চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংঘের প্রতি অনাস্থা, ‘বাতিল মানুষের’ সঙ্গে কথা নয়

সংস্কারকামী অভিনয়শিল্পীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A
বহু মানুষ সমাবেশে অংশগ্রহণ করছে, বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’র সংস্কার চেয়ে সম্প্রতি এক হয়েছিলেন সাধারণ শিল্পীরা। তখন ৫টি দাবীও জানিয়েছিলেন তারা। তবে এবার অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের প্রতি অনাস্থা জানালো সংস্কারকামী অভিনয়শিল্পীরা।

মঙ্গলবার বিকেলে ধানমন্ডির রবীন্দ্রসরোবরের ‘কথা বলতে চাই, কথা শুনতে চাই’ শীর্ষক মুক্ত আলোচনায় অংশ নেন সংস্কারকামী অভিনয়শিল্পীরা। সেখান থেকে তারা সংঘের প্রতি অনাস্থার ঘোষণা দেন।

৭ সেপ্টেম্বর সংস্কারকামী অভিনয়শিল্পীরা বলেছিলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় অভিনয় শিল্পী সংঘের যাঁরা একটি নির্দিষ্ট শাসনকাঠামোর পক্ষে অবস্থান নিয়ে অশিল্পীসুলভ আচরণ করেছেন, তাদের সবাইকে পুরো জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। এর জন্য ১০ সেপ্টেম্বর পর্যন্ত অভিনয়শিল্পী সংঘকে সময় দেন। বেঁধে দেয়া সময়ের মধ্যে পদত্যাগের ঘোষণা না আসায় কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের প্রতি অনাস্থার ঘোষণা দেন সংস্কারকামীরা।

রবীন্দ্রসরোবরে এদিন শিল্পীরা জানান, অভিনয়শিল্পী সংঘের গঠনতন্ত্রের ৭ নম্বর ধারা অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সদস্যপদ থাকার কথা নয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি,মঙ্গলবার রাত ১২টার পর থেকে আনুষ্ঠানিকভাবে আপনাদের নির্বাচিত অভিভাবক হিসেবে মানবো না। আমাদের গঠনতন্ত্র আপনাদের বাতিলের খাতায় ফেলেছি। বাতিল মানুষের সঙ্গে আর কথা বলতে চাই না।

৭ সেপ্টেম্বর অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে চিঠি লিখেছিলেন তারা। আলোচনার প্রশ্নে সংস্কারকামী অভিনয়শিল্পীদের সঙ্গে কোনো আলোচনায় বসেননি অভিনয় শিল্পী সংঘের নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে আলোচনায় না আসায় শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন উপস্থিত শিল্পীরা।

অনুষ্ঠানে অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, ‘স্বৈরাচারী সরকারের দোসররা এই দেশে রয়ে গেছেন। তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের ওপর চড়াও হচ্ছেন। মিডিয়া রাষ্ট্রের বাইরে কিছু না। মিডিয়াতেও এমন অনেক দোসর ছিলেন ও আছেন। নানাভাবে সুবিধা নিয়েছেন, নিজেদের জায়গা শক্ত করেছেন। তরুণরা যেভাবে মিডিয়াটাকে দেখতে চান, আমিও সেভাবেই মিডিয়াটাকে দেখতে চাই।’

Reneta

বৈষম্যবিরোধী আন্দোলনে কয়েকজন বয়োজ্যেষ্ঠ শিল্পীর ভূমিকা নিয়ে সমালোচনা রয়েছে। বিষয়টিকে সামনে এনে অভিনয় শিল্পী সংঘের সদস্য, অভিনয়শিল্পী নাজিয়া হক অর্ষা বলেন, ‘আমাদের বয়োজ্যেষ্ঠ শিল্পীরা নানান রকম কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় আমাদেরও কটু কথা হজম করতে হয়েছে। আমরা কেন হজম করব? আমি তো কোনো দলভিত্তিক কর্মকাণ্ডের মধ্যে ছিলাম না। আমি ন্যায়কে ন্যায় ও অন্যায়কে অন্যায় বলার সাহস রাখি। আমি কারও অন্যায়ের বোঝা কেন বহন করব?’

অর্ষার ভাষ্য, ‘এই প্রশ্নগুলো যখন আমার কাছে এসেছে, তখন আমার মনে হয়েছে, সিনিয়রদের কাছে কথা বলা দরকার। ইনডোরে একসঙ্গে বসতে চেয়েছি। আমরা কাদা ছোড়াছুড়ি করতে চাইনি। আমাদের আজ এই পর্যন্ত আসতে হয়েছে। এটা খুবই দুঃখজনক। এটা প্রত্যাশা করি না।’

সংস্কারের প্রস্তাবগুলো লিখিতভাবে তুলে ধরেন অভিনয়শিল্পী মোস্তাফিজুর নূর ইমরান। অভিনয়কে রাষ্ট্রীয়ভাবে পেশা হিসেবে স্বীকৃতির পদক্ষেপ নেওয়া, নতুন করে শিল্পীদের নাম নিবন্ধনসহ ২২টির মতো প্রস্তাব দেন তারা।

এদিনের আয়োজনে উপস্থিত ছিলেন সাবেরী আলম, এ কে আজাদ সেতু, শ্যামল মাওলা, সোহেল রানা মন্ডল, খায়রুল বাসার, সিরাজ, মনোজ প্রামাণিক, ইমতিয়াজ বর্ষণ, হাসনাত রিপন, এলিনা শাম্মী, শারমিন আঁখি, আবদুল্লাহ আল সেন্টুসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়শিল্পী সংঘইমতিয়াজ বর্ষণএ কে আজাদ সেতুএলিনা শাম্মীখায়রুল বাসারমনোজ প্রামাণিকলিড বিনোদনশারমিন আঁখিশিল্পী সংঘশ্যামল মাওলাসাবেরী আলমসিরাজসোহেল রানা মন্ডলহাসনাত রিপন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছয় বছরের নতুন চুক্তিতে রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস

আগস্ট ৭, ২০২৬

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

আগস্ট ৭, ২০২৬

হুথি হামলায় ইয়েমেনে ৩০ সেনা নিহত

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ছুটির দিনে কেন দেখবেন এই সিনেমাগুলো?

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণ ও স্বর্ণের দাম নিয়ে নীতিমালায় কী থাকছে?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT