চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন?’

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় শিল্পীদের প্রতিবাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ন ১৬, জুলাই ২০২৪
বিনোদন
A A

দেশ উত্তাল কোটা সংস্কার আন্দোলনে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুলাই) দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ সংঘর্ষে বেশ কয়েক জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে চলমান এই সংঘর্ষ নিয়ে কথা বলছেন সাধারণ মানুষ। সহিংসতার পথ পরিহারের আহ্বান জানাচ্ছেন শিল্পীরাও। বিশেষ করে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার শোবিজ তারকাদের একাংশ।

ফেসবুকে চিত্রনায়িকা পরীমনি লেখেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক। কালোর উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তের ফোটা দেয়া একটি ছবি পোস্ট করে চিত্রনায়িকা বুবলী লেখেন, “শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন?”

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতার প্রসঙ্গ টেনে সিয়াম আহমেদ লেখেন, “আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন? শিক্ষার্থীদের রক্ত ঝড়বে কেন?”

রক্তাক্ত শিক্ষার্থীদের কিছু গ্রাফিক্স করা ছবি পোস্ট দিয়ে তমা মির্জা লেখেন, কাদের আঘাত করছি? জাতির মেরুদণ্ড ভেঙে ফেলে আমরা আগের মতো দাঁড়াতে পারবো তো?

নারীর উপর আক্রমণ করা হচ্ছে এমন ছবি পোস্ট দিয়ে পূজা চেরী তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি লিখেছেন, এ কেমন স্বাধীনতা। এই স্বাধীন দেশে নারীদের প্রতি এ আচারণ মেনে নেয়া যায় না। তীব্র নিন্দা জানাই। অপু বিশ্বাস লিখেছেন, “সহিংসতা কাম্য নয়।”

Reneta

পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের একটি ভিডিও শেয়ার করে সালহা খানম নাদিয়া লিখেছেন, “জীবনটা ফিরিয়ে দিতে পারবেন?”

সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আইমান লিখেছেন, “আর কত রক্ত দিলে স্বাধীন হবে আমাদের প্রিয় বাংলাদেশ?”

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অভিনেতা নিলয় লিখেন, “এত এত ছাত্র ছাত্রী ভুল দাবি করতে পারেনা। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন।” নিলয় এসময় আরো বলেন,“আন্দোলনরত ছাত্র ছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মত না। পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে।”

‘কুঁড়েঘর’ ব্যান্ডদলের ভোকাল ও ইনফ্লুয়েন্সার তাসরিফ খান লিখেন, ,“আল্লাহর দোহাই লাগে মানুষ হয়ে মানুষ মারবেন না, হোক সে আন্দোলনকারী, পুলিশ, ছাত্রলীগ বা ছাত্রদল যে ই হোক। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।”

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপু বিশ্বাসতাসরিফতাসরিফ খাননাদিয়ানিলয়পরীমনিবুবলীলিড বিনোদনসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টার সিনেপ্লেক্সে গ্রাহক হয়রানির অভিযোগ, অমির তীব্র ক্ষোভ

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের সামনে শান্তির জন্য শেষ সুযোগ: ট্রাম্পের হুশিয়ারি

মার্চ ২৪, ২০২৬

গঠনমূলক `আলোচনা’ হওয়ায় ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মার্চ ২৩, ২০২৬

ঈদের তৃতীয় দিনেও হাউসফুল প্রেশার কুকার

মার্চ ২৩, ২০২৬

জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে যা জানালেন শৈশবের কোচ

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT