চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামনে এলো প্রয়াত শিল্পী ওজির ভয়ংকর অতীত!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ন ২৪, জুলাই ২০২৫
বিনোদন
A A

৭৬ বছর বয়সে মারা গেছেন বিশ্বখ্যাত হেভি মেটাল গায়ক ওজি অসবার্ন। তার মৃত্যুর খবরে বিশ্ব সংগীতে শোকের মাতম! তবে মৃত্যু পরবর্তী সময়েও আলোচনায় উঠে এসেছে ওজির বিতর্কিত অতীত, বিশেষ করে ১৯৮০ সালে নিজের ১৭টি পোষ্য বিড়াল হত্যা করার ভয়াবহ ঘটনাটি। 

জানা গেছে, জীবনের একটি দীর্ঘ সময় মাদকাসক্তিতে জর্জরিত ছিলেন ওজি। সেই সময়কার এক ভয়ংকর ঘটনার কথা নিজেই স্বীকার করেছিলেন একাধিক সাক্ষাৎকারে। তিনি বলেছিলেন, ‘আমি মাদকে ডুবে ছিলাম। মাদকাসক্তির অন্তিম পর্যায় পৌঁছানোর পরে আমাদের সব বিড়ালকে আমি গুলি করে মেরে ফেলি। ১৭টা বিড়াল ছিল আমাদের। সবাই শেষ হয়ে যায়।’

১৯৮০ সালে প্রথম স্ত্রী থেলমা রাইলির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছিল ওজির। এর পরে শ্যারন নামের এক নারী ওজি অসবোর্নকে বিয়ে করেন। ৪০ বছরের দাম্পত্য তাদের। দ্বিতীয় বিয়ের কয়েক দিনের মধ্যেই এই বিড়াল হত্যার ঘটনাটি ঘটে।

এই ঘটনার সময় তার বাড়িতে স্ত্রী ছিলেন না। বাড়ি ফেরার পরে শ্যারন দেখেছিলেন, পিয়ানোর নীচে বসে আছেন ওজি। তার এক হাতে বন্দুক, আর এক হাতে ছুরি।

‘ব্ল্যাক সাবাথ’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু করে পাঁচ দশকের ক্যারিয়ারে তিনি শুধু সংগীতেই নয়, টেলিভিশন, ব্যবসা ও বই রচনার ক্ষেত্রেও সফলতা অর্জন করেছিলেন।

‘প্রিন্স অব ডার্কনেস’ কিংবা ‘গডফাদার অব হেভি মেটাল’ খ্যাত ‘ব্ল্যাক সাবাথ’ ব্যান্ডের কিংবদন্তী গায়ক ওজি অসবার্ন ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন এবং ইংল্যান্ডের মধ্যাঞ্চলের শহর বার্মিংহামের একটি শ্রমজীবী পরিবারে ছয় ভাইবোনের মধ্যে চতুর্থ সন্তান হিসেবে বড় হন। শৈশবে ডিসলেক্সিয়ায় ভুগতেন তিনি এবং ১৫ বছর বয়সেই স্কুল ছাড়তে বাধ্য হন। পরে বিভিন্ন খণ্ডকালীন কাজ এবং চুরির দায়ে সংক্ষিপ্ত সময়ের জন্য কারাবাসও করেন।

Reneta

১৯৭০-এর দশকে হেভি মেটাল ব্যান্ড ব্ল্যাক সাবাথ-এর ফ্রন্টম্যান হিসেবে সংগীত ক্যারিয়ার শুরু করেন। প্যারানয়েড, ওয়ার পিগস এবং সাবাথ ব্লাডি সাবাথ-এর মতো গানগুলো তাকে ও ব্যান্ডকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে।

১৯৮২ সালে এক কনসার্টে স্টেজে একটি বাদুড়ের মাথা কামড়ে ধরার জন্য তিনি বিশ্বজুড়ে আলোচিত হন। পরে তিনি দাবি করেন, ভেবেছিলেন সেটি খেলনা বাদুড়! শুরুর জীবনে মাদকে আসক্ত হয়ে উশৃংখল জীবনে অভ্যস্ত ছিলেন ওজি।

পরে জীবনধারায় পরিবর্তন আনেন তিনি। রিয়েলিটি টিভি তারকা হিসেবে নিজেকে নতুনভাবে গড়ে তোলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ওজি অসবার্নবিশ্বখ্যাত হেভি মেটাল গায়কমারা গেছেন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT