চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডায়েট কোক ক্যান্সারের কারণ, ঘোষণা আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ০১, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ডায়েট কোক, চুইংগামসহ অন্যান্য মিষ্টি স্বাদযুক্ত পণ্য তৈরিতে চিনির বিকল্প হিসেবে ব্যবহৃত ‘অ্যাসপার্টাম’ নামক কৃত্রিম মিষ্টিকে ক্যান্সার সৃষ্টির সম্ভাব্য কারণ হিসেবে ঘোষণা দিতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

গতকাল ৩০ জুন শুক্রবার বার্তাসংস্থা রয়টার্স তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, চলতি জুলাই মাসে চিনির বিকল্প হিসেবে ব্যবহৃত অ্যাসপার্টামকে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে যাচ্ছে ডব্লিউএইচও। জুন মাসের শুরুতেই ডব্লিউএইচও এর ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (আইএআরসি) এর একটি বিশেষজ্ঞ দল বিভিন্ন নিরীক্ষা শেষে একটি বৈঠকে বসে। সেখানেই অ্যাসপার্টামকে ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ডায়েট কোকে কৃত্রিমভাবে মিষ্টি স্বাদ নিয়ে আসার জন্য ব্যবহার করা হয় অ্যাসপার্টাম। যা মূলত ক্যালরি ফ্রি কিন্তু এই উপাদানটি ১ লিটার কোকে প্রায় ২২ চামচ চিনির সমান কাজ করে। আর এই অ্যাসপার্টামকেই কার্সিনোজেন হিসেবে বিবেচিত করছে ডব্লিউএইচও এবং আইএআরসি। কার্সিনোজেন এমন একটি উপাদান যা মানবদেহে প্রবেশ করলে তা থেকে ক্যান্সার ছড়ানোর সম্ভাবনা থাকে। তবে তা থেকে ক্যান্সার ছড়ানোর সম্ভাবনা কতটা রয়েছে, তা নির্ভর করে পরিস্থিতি, কী পরিমাণে তা মানবদেহে প্রবেশ করছে তার ওপর।

অ্যাসপার্টামকে চিনির বিকল্প হিসেবে ৭০ এর দশকে ছাড়পত্র দেয় বিজ্ঞানীরা। আর তাই স্বাস্থ্যসচেতন অনেকেই বহু বছর ধরে ডায়েট কোক পান করে আসছেন। তবে একবছর আগে থেকে এই  অ্যাসপার্টামসহ আরও ১৭টি কেমিক্যাল নিয়ে শুরু হয় গবেষণা। ফ্রান্স এবং বেলজিয়ামের প্রায় ১ লাখ মানুষের ওপর চলানো হয় গবেষণা। এতেই উঠে আসে ভয়ঙ্কর এই তথ্য।

আইএআরসি এর আগেও বিভিন্ন খাদ্য পণ্যের কয়েকটি উপাদানকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে। সংস্থাটির এমন ঘোষণার পর পণ্যগুলোর বাজারেও এর বড় প্রভাব পড়েছিল। এছাড়াও অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছিল। এমনকি কয়েকটি প্রতিষ্ঠান তাদের পণ্যে ব্যবহৃত উপাদান বদলাতে বাধ্য হয়েছিল।

তবে কোমল পানীয় তৈরিকারী প্রতিষ্ঠানগুলো সবসময় দাবি করে আসছে, তাদের পণ্যে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান নেই। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার ইউনিট বিষয়টি নিয়ে গবেষণার পর তারা ভিন্ন তথ্য পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যান্সার
শেয়ারTweetPin

সর্বশেষ

মাইলস-ওয়ারফেজসহ ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ মাতাবেন যারা

আগস্ট ৩, ২০২৬

মহাকাশে ধান চাষে সাফল্য চীনা নভোচারীদের

আগস্ট ৩, ২০২৬
পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের এমডি এস এম মাহবুবুল আলম

বিক্রয় ও মুনাফায় অবদানের স্বীকৃতি, ২৪ কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

আগস্ট ৩, ২০২৬

৫ আগস্ট ‘বর্ষা বিপ্লবের গান’, আর্টসেল-শিরোনামহীনসহ যারা গাইবেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি’ উপলক্ষে আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

‘এত রক্ত ও বিসর্জনের পর অর্জিত গণতন্ত্র ও সংসদই হওয়া উচিত রাজনীতির কেন্দ্রবিন্দু’

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT