চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে বিবিসি কার্যালয়ে তল্লাশির নিন্দা আর্টিকেল নাইনটিনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৩
আন্তর্জাতিক
A A

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি সমালোচনামূলক তথ্যচিত্র প্রচারের কয়েক সপ্তাহ পর গত মঙ্গলবার থেকে দিল্লি ও মুম্বাইয়ে বিবিসির কার্যালয়ে ভারতের আয়কর বিভাগের চলমান তল্লাশিতে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে মতপ্রকাশের স্বাধীনতা ও তথ্যের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ‘আর্টিকেল নাইনটিন’। 

এক বিবৃতিতে ‘আর্টিকেল নাইনটিন’ এর পক্ষ থেকে আজ একথা জানানো হয়।

বিবৃতিতে সংস্থাটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, সংবাদমাধ্যম যখন জনস্বার্থে সত্য প্রকাশ করে তখন যে কোনো মৌলবাদী বা কর্তৃত্ববাদী সরকারের জন্য সে সত্য মেনে নেয়া কঠিন। তারা চেষ্টা করেও যখন সে সত্যকে ঢাকতে পারে না তখন তারা সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ওপর  হয়রানি শুরু করে দেয়। আমরা মনে করি, ভারত সরকার কর্তৃক বিবিসি কার্যালয়ে এরকম হয়রানিমূলক তল্লাশির কারণে ভারতের ভাবমূর্তি বহির্বিশ্বে ক্ষুণ্ণ হয়েছে।

Banglabid

তিনি বলেন, ভারতের প্রতিবেশি একনায়কতান্ত্রিক রাষ্ট্রগুলোর এই ঘটনা থেকে এই শিক্ষা নেওয়া উচিত যে দমন-পীড়ন করে সত্যকে ঢাকা দেওয়া যাবে না। এই শিক্ষা যদি তারা নেয় তবে তা দেশ, সরকার, গণতন্ত্র, জনগণ এবং সকলের জন্য মঙ্গলজনক হবে।

এর আগে গত জানুয়ারিতে গুজরাট দাঙ্গা নিয়ে দুই পর্বের একটি তথ্যচিত্র প্রচার করে বিবিসি। ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ নামের এই তথ্যচিত্রটি নিয়ে শুরু হয় নানান বিতর্ক। এই তথ্যচিত্রের মূল বক্তব্য হল গুজরাট দাঙ্গার সঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পৃক্ততা এবং কিভাবে ওই দাঙ্গা তাকে প্রধানমন্ত্রী হতে সাহায্য করেছে তার ব্যাখ্যা।

‘আর্টিকেল নাইনটিন’ ভারত সরকারকে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে এই ধরনের অভিযানের নামে হয়রানি ও হামলা বন্ধের আহ্বান জানায়।

Reneta

উল্লেখ্য, আর্টিকেল নাইনটিন একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যেটি বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে। এটি ১৯৮৭ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত হয় এবং সংস্থাটি মতপ্রকাশের স্বাধীনতা ও তথ্যের অধিকার নিশ্চিত করণের ক্ষেত্রে কাজ করে। সংস্থাটি ২০০৮ সাল থেকে বাংলাদেশে কাজ করে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্টিকেল নাইনটিনগণমাধ্যমবিবিসিবিবিসির অফিসে তল্লাশীমতপ্রকাশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেন্সর পেল রিয়াজ-মমর ‘রেডিও’, মুক্তি মার্চেই

পরবর্তী

ইবি’তে ছাত্রী নির্যাতন: তদন্ত কমিটি করে প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ

পরবর্তী
ছাত্রী নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্যাম্পাসে বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবি’তে ছাত্রী নির্যাতন: তদন্ত কমিটি করে প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ

প্রদূষিত পরিবেশের ছবি, প্লাস্টিকের আবর্জনা ছড়িয়ে পড়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার কমাতে কাজ চলছে: পরিবেশমন্ত্রী

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT