চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপ্রিম কোর্টে পুলিশ কর্তৃক সাংবাদিকদের ওপর হামলার নিন্দা আর্টিকেল নাইনটিনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২৩
আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

মত প্রকাশের স্বাধীনতা এবং তথ্যের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিক ও আইনজীবীদের ওপর পুলিশের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গত ১৫ মার্চ ২০২৩ তারিখে বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বিক্ষোভকারী আইনজীবীদের বিরুদ্ধে পুলিশের লাঠিচার্জের সময় নির্বাচন কাভার করতে আসা ১০ জন সাংবাদিকসহ কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এটিএন নিউজের সাংবাদিক জাবেদ আক্তারের অবস্থা আশঙ্কাজনক এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার ১৮ মার্চ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের মতো সুরক্ষিত জায়গায় সাংবাদিক ও আইনজীবীদের ওপর পুলিশের হামলা অগ্রহণযোগ্য এবং উদ্বেগজনক। এই হামলার মাধ্যমে পুলিশ সংবিধান স্বীকৃত গণমাধ্যমের স্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে। এই ঘটনায় পুলিশের বেআইনিভাবে জনগণের নাগরিক ও রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করার প্রবণতা আবার দেখলাম। ভিন্নমত, প্রতিবাদ ও আন্দোলন দমনে সাম্প্রতিককালে বাংলাদেশে পুলিশের ক্রমাগত অনেক বেশি কর্তৃত্বপরায়ণ প্রবণতা, বেআইনি আটক, বলপ্রয়োগ, মামলা, হুমকি, হয়রানি করার প্রবণতা বেড়ে চলেছে।

বুধবার ১৫ মার্চ তারিখে বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশন এর নির্বাচন উপলক্ষে সমিতি ভবনের শহীদ শফিউর রহমান অডিটোরিয়ামে ভোট কেন্দ্রে আওয়ামী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোলের সময় পুলিশ লাঠিচার্জ করে। সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের দুই দিনব্যাপী নির্বাচন বিপুল সংখ্যক পুলিশ সদস্যের প্রহরায় ধারাবাহিক সহিংসতা, বয়কট এবং কম ভোটার উপস্থিতির মধ্যে গত বৃহস্পতিবার ১৬ মার্চ তারিখে শেষ হয়েছে। একইভাবে বাংলাদেশ সচিবালয়ের মত সুরক্ষিত জায়গায় পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের হামলা ও নিগ্রহের শিকার হয়েছিলেন।

Banglabid

এছাড়া সম্প্রতি একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন-এর পৈতৃক বাড়িতে দুই দফা হামলা ও অগ্নিসংযোগের ঘটে। গত শনিবার ১১ মার্চ ২০২৩ তারিখ সকালে প্রথম হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় বাড়ির কেয়ারটেকার ইউনুস শেখ আহত হয়েছেন। এ ব্যাপারে বাগেরহাট সদর থানায় মামলা করা হলে ক্ষুব্ধ হয়ে রবিবার ভোরে দুর্বৃত্তরা আবারও হামলা চালিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। দুর্ভাগ্যবশত, নাদিয়া শারমিন ও তার পরিবারকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া সত্ত্বেও এই বিষয়ে পুলিশের কোনো বিশেষ তৎপরতা নেই।

সাংবাদিকরা মুক্ত গণমাধ্যমের অংশ হিসাবে গণতন্ত্র নিশ্চিতে এবং জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিক ও স্বাধীন সংবাদমাধ্যম আমাদের সত্য জানতে সহায়তা করে। তথ্যভিত্তিক সঠিক সিদ্ধান্ত প্রণয়নের জন্য একটি শক্তিশালী ও কার্যকর গণমাধ্যম ব্যবস্থা অপরিহার্য। জাতীয় নির্বাচনের আগে সাংবাদিকদের উপর এরকম ধারাবাহিক হামলা খুবই উদ্বেগের।

আর্টিকেল নাইনটিন, সরকারকে সাংবাদিকদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িত পুলিশের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি জানায়। পাশাপাশি পুলিশকে নাগরিক অধিকার ও রাজনৈতিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, প্রতিবাদের অধিকার ও নাগরিকের গণতান্ত্রিক অধিকার চর্চায় আরও বেশি সংবেদনশীল হওয়ার আহ্বান জানায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

উইলিয়ামসন-নিকোলসের ডাবলে কিউইদের রানের পাহাড়

পরবর্তী

বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন এডিবি প্রেসিডেন্টের

পরবর্তী
বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন এডিবি প্রেসিডেন্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন এডিবি প্রেসিডেন্টের

পুলিশের হামলার সময় সংঘর্ষে আহত ও গ্রেপ্তারকৃতরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানের বাড়িতে পুলিশের হামলা

সর্বশেষ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৫ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি

আগস্ট ২৩, ২০২৬

সীমান্ত নিয়ে আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT