অলিম্পিকে ভারতীয় সাফল্যের অন্যতম অংশ জ্যাভলিন থ্রোয়ার নিরাজ চোপড়া। প্যারিস অলিম্পিকে এ তারকা পাকিস্তানের আর্শাদ নাদিমের কাছে হেরে রৌপ্য জিতেছেন। তবে আর্শাদের জয়কে নিজেদের বলেও দাবি করেছেন নিরাজের মা সরোজ দেবী।
নিরাজ চোপড়া রৌপ্য জয়ের পর তার মা সরোজ দেবী বলেন, ‘রৌপ্য জয়ে আমরা খুশি। যে স্বর্ণ জিতেছেন (আর্শাদ নাদিম) সেও আমাদের সন্তানের মতো।’
নিরাজের মার এমন প্রতিক্রিয়ায় মুদ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘যে স্বর্ণ জিতেছে সেও আমাদের সন্তান। এটা শুধুমাত্র একজন মা বলতে পারে। অসাধারণ।’
প্যারিস অলিম্পিকের এ ইভেন্টে স্বর্ণ জিতেছেন পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিম। রৌপ্য জিতেছেন ভারতের নিরাজ চোপড়া এবং ব্রোঞ্জ জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটারর্স।










