চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্সেনাল ফুটবলারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ অপরাহ্ন ০৮, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

গত বছরের ডিসেম্বরে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিডস ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল আর্সেনাল। ম্যাচে ৪-১ ব্যবধানে সহজ জয় তুলে নেয় মোইকেল আর্টেটার শিষ্যরা। ম্যাড়মেড়ে ম্যাচের শেষ দিকে হলুদ কার্ড দেখেন আর্সেনাল তারকা গ্রানিত জাকাকে। আর তাতেই ফিক্সিংয়ের গন্ধ পেয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার প্রায় ৮ মাস পর এ অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে লিগ কর্তৃপক্ষ। তদন্তের গুরুভার পড়েছে ইংল্যান্ডের ন্যাশনাল ক্রাইম এজেন্সির ওপর।

ধারণা করা হচ্ছে, গ্রানিত জাকা নিজেই এই ফিক্সিং কান্ডের মূল হোতা। কারণ সেদিন বেটিং সাইটগুলোতে সন্দেহজনকভাবে হাই-স্টেকের বাজি রাখা হয়েছিল তার হলুদ কার্ডের ওপর।

ম্যাচের শেষদিকে একটি ফ্রি-কিক পায় আর্সেনাল। কিন্তু ফ্রি-কিক নিতে গিয়ে অনেকটা সন্দেহজনকভাবে রেফারিকে উত্তেজিত করে তোলেন সুইজারল্যান্ডের এ ফুটবলার। একসময় রেফারির ধৈর্যের অবসান ঘটে এবং জাকাকে হলুদ কার্ড দেখান।

ইংলিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের শেষ দশ মিনিটে আর্সেনাল মিডফিল্ডারকে কার্ড দেখানোর বিনিময়ে ৬০ হাজার ইউরোর বেশি মূল্যের বাজি রাখা হয়েছিল।
তবে তদন্তের বিষয়ে আর্সেনালের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

ট্যাগ: আর্সেনালইংলিশ প্রিমিয়ার লিগজাকাফিক্সিংলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি ১, ২০২৬

রাজধানীতে অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর বিষয়ে কমিশনকে অবহিত করেছে বিএনপি

ফেব্রুয়ারি ১, ২০২৬

সহিংসতার আশঙ্কা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশের আশা ছাড়ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ১, ২০২৬

তারেক রহমানের পক্ষে ভোট চেয়েছেন শর্মিলা রহমান সিঁথী

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT