চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্সেনালের জন্য ‘দারুণ উপযুক্ত’ নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ২৬, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ফুটবল খেলছেন, আর্সেনাল লোগো পাশে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরাসি গণমাধ্যমে প্রথম খবর বেরিয়েছিল, নেইমারকে দলে টানতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। পরে জানা যায়, ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয়কে পাওয়ার জন্য রেড ডেভিলদের পাশাপাশি লড়াইয়ে নেমেছে ম্যানচেস্টার সিটি ও চেলসি। এবার আলোচনায় এসেছে আর্সেনালের নাম।

ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের দৌড়ে থাকলেও শেষপর্যন্ত দুইয়ে থেকে গানাররা মৌসুম শেষ করতে চলেছে। ২০১৬-১৭ মৌসুমের পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের টিকিট কেটেছে মিকেল আর্তেতার দল।

নেইমারের আর্সেনালে যাওয়ার সম্ভাবনা কতটুকু, তা নিয়ে বিস্তারিত তথ্য দিতে পারেনি ইংলিশ গণমাধ্যমগুলো। তবে দলটির সাবেক মিডফিল্ডার ইমানুয়েল পেতিত মনে করছেন, লন্ডনের ক্লাবটির জন্য ৩১ বর্ষী ফুটবলার হবেন দারুণ উপযুক্ত।

ফ্রান্স জাতীয় দলের হয়ে ৬৩ ম্যাচ খেলা পেতিত বলেছেন, ‘নেইমার যেকোনো বড় ক্লাবের জন্য উপযুক্ত হবেন। তিনি যদি আর্সেনালে আসেন, এটা পছন্দ করব এবং আমি মনে করি তিনিও আসবে।’

‘তিনি টেকনিক্যাল ফুটবল এবং আর্সেনালের খেলার ধরন উপভোগ করবেন। তরুণ খেলোয়াড়দের সাথে খেলতে পছন্দ করবেন। কারণ তিনি নিজে বেশ পরিণত।’

নেইমারকে পিএসজি ছাড়তে পারে, তার বাড়ির সামনে গিয়ে স্লোগান দিয়েছিল ক্লাবটির সমর্থক দল। গ্যালারিতে দুয়োধ্বনিও শুনতে হয়েছে। এসব ঘটনা নেইমারকে তাতিয়ে দিতে পারে বলেও বিশ্বাস করেন পেতিত।

‘পিএসজিতে তার যা কিছু হয়েছে এবং বিশ্বকাপে (কোয়ার্টার ফাইনালে ব্রাজিল হারের পর) তিনি যে চোখের জল ফেলেছেন, তার সবকিছু জন্য প্রতিশোধ নেবেন। আর্সেনালে যেতে পারলে তিনি খুশিই থাকবেন।’

আসছে গ্রীষ্ম মৌসুমের আগে শক্তিশালী স্কোয়াড গঠনে মনযোগী হচ্ছে আর্সেনাল। নেইমার পিএসজি ছাড়লে নেয়ার পরিকল্পনা ক্লাবটির আছে কিনা, সেটি পরিষ্কার না হলেও পেতিতের মতামত সম্ভাবনার পালে হাওয়া দিচ্ছে।

ট্যাগ: আর্সেনালনেইমারপিএসজিব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফাইনালের আগে ইউনাইটেডের দুই বিপদ

পরবর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৩৮

পরবর্তী
শেখ হাসিনা সোনার বাংলার রূপকারের ছবি, বাংলাদেশের প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৩৮

রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ও কোচ ট্রফি জয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আল নাসেরের ১৭’শ কোটির প্রস্তাবে ‘না’ বলেছেন জিদান

সর্বশেষ

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT