চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সস্ত্রীক কিংবদন্তী ইরানি নির্মাতা খুন, দুই আততায়ী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪১ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২৩
বিনোদন
A A
ইরানি নির্মাতা হত্যার ঘটনায় উপস্থিত ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সস্ত্রীক ইরানের কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা দারিউস মেহেরজুইয়ের খুনের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে ইরানের পুলিশ। দেশটির পুলিশ সদর দপ্তরের বরাতে সংবাদ সংস্থা আইএসএনএ (ISNA) এমন খবর প্রকাশ করেছে।

ইরান পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে অপরাধীর জোরপূর্বক ঢোকার কোনও চিহ্ন মেলেনি, এমনকি বাড়ির দরজারও কোনও ক্ষতি হয়নি। তবে ঘটনাস্থলে অপরাধীর কিছু চিহ্ন পাওয়া গেছে। ইরান পুলিশে সদর দপ্তরের পক্ষ থেকে সংবাদ সংস্থা আইএসএনএ (ISNA)-কে জানানো হয়েছে, ঘটনায় ৪ জনকে চিহ্নিত করা গেছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও আততায়ীদের পরিচয় এখনও জানা যায়নি।

এরআগে ইরানের আলবোর্জ প্রদেশের প্রধান বিচারপতি হোসেন ফাজেলি-হরিকান্দি জানান, মেহেরজুই ও তার স্ত্রী ওয়াহিদেহ মোহাম্মদীফার ঘাড়ে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন মিলেছে। তিনি জানিয়েছিলেন, মেহেরজুই তার মেয়ে মোনাকে শনিবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টায় একটি টেক্সট মেসেজ পাঠিয়েছিলেন। তাকে কারাজের পশ্চিমে তাদের বাড়িতে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই মেসেজের দেড়ঘণ্টা পর তিনি সেখানে পৌঁছালে তার বাবা-মাকে ক্ষতবিক্ষত দেখতে পান।

Banglabid

পুলিশের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তখন জানানো হয়, হত্যার উদ্দেশ্য অনুমান করা যায়নি। তবে নির্মাতার স্ত্রী সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় হত্যার হুমকি পাওয়ার বিষয়ে অভিযোগ করেছিলেন।

মেহেরজুই ১৯৭০-এর দশকের গোড়ার দিকে ইরানের চলচ্চিত্রে নতুন করে প্রাণ যোগান। তার চলচ্চিত্র ছিল বাস্তববাদ নির্ভর। তিনি ১৯৯৮ সালে শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে একটি সিলভার হুগো এবং ১৯৯৩ সালের সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটি গোল্ডেন সিশেল সহ অনেক পুরষ্কার পেয়েছিলেন।

১৯৬৯ খ্রিস্টাব্দে মেহেরজুই নির্মাণ করেন ‘দ্য কাউ’। এই চলচ্চিত্রটি পরবর্তীকালে অনেক স্বাধীন নির্মাতাকে চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখায়। যার পথ ধরে বিশ্ব সিনেমায় আব্বাস কিয়ারোস্তামি, হাজির দারউসের আবির্ভাব ঘটে।

Reneta

ইরানি চলচ্চিত্র নির্মাতারা তাদের রাষ্ট্রীয় নিপীড়ন আর শোষণের প্রেক্ষাপটটা বিভিন্নভাবে পরবর্তী সময়ের চলচ্চিত্রে আনার চেষ্টা চালাতে থাকেন। এছাড়াও নির্মাতার ‘লেইলা’, ‘হামোউন’, ‘দ্য ‘টেন্যান্টস’ ও ‘দ্য পিয়ার ট্রি’ উল্লেখযোগ্য। –রেডিও ফারদা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আততায়ীইরানি নির্মাতাদারিউস মেহেরজুইদারিয়ুস মেহেরজুইলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT