চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেলের ড্রামে ৮৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

ফারুক হোসেনফারুক হোসেন
৯:৪৩ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২৪
গাইবান্ধা, জনপদ
A A

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি পিকআপ ভ্যানে থাকা তেলের ড্রামের ভেতর থেকে ৮৮ কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাব-১৩।  সেসময় ওই মাদক পাচারের সাথে জড়িত চালক বিপ্লব কুমার (৩০) ও হেলপার আসলাম হোসেন সাদ্দামকে (৩০) গ্রেপ্তার করা হয়।

শনিবার (৩০ মার্চ) বিকেলে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার মাদক কারবারি বিপ্লব কুমার কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাইডাঙ্গা গ্রামের বিশ্বনাথ কুমারের ছেলে ও আসলাম হোসেন সাদ্দাম পুরুষাফেরুশা গ্রামের লোকমান মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৩০ মার্চ) সকালের দিকে গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। সেসময় গোবিন্দগঞ্জের ফাঁসিতলা এলাকায় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়। পরে ওই ভ্যানে রাখা একটি তেলের ড্রামের ভেতর থেকে ৮৮ কেজি গাঁজা জব্দসহ ওই কারবারিদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, এই ঘটনার সাথে জড়িত অন্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেপ্তারদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোবিন্দগঞ্জ থানাতেলের ড্রামে গাঁজার‌্যাব-১৩
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

জুন ২৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে সরকারি সুবিধার অপব্যবহারে ভিসা বাতিলের হুঁশিয়ারি

জুন ২৭, ২০২৬

এনবিআরের রাজস্ব আদায় ৪ লাখ কোটি টাকা ছাড়াবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

জুন ২৭, ২০২৬

ফ্রান্সের পর জার্মানি-পোল্যান্ডে তীব্র তাপপ্রবাহ

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যেখানে মিলবে ভারতীয় পর্যটন ভিসা, জেনে নিন কেন্দ্র!

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT