চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইতে সাফ অনূর্ধ্ব-১৬ জয়ী বীরকন্যারা: কী ঘটেছিল ফাইনালে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ন ১৩, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ শিরোপা নিয়ে সোমবার দেশে ফিরেছে বাংলাদেশ। চ্যাম্পিয়নদের সংবর্ধনা দিচ্ছে চ্যানেল আই। বুধবার সকাল ১১টায় বাফুফের বাসে চড়ে চ্যানেল আই প্রাঙ্গণে আসেন শিরোপাজয়ী বীরকন্যারা, ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয় অর্পিতা-প্রীতিদের। সঙ্গে ছিলেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, কোচ সাইফুল বারী টিটু, ম্যানেজার আমিরুল ইসলাম বাবুসহ কোচিং স্টাফ সংশ্লিষ্ট অনেকে।

কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে গত রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। লক্ষ্য অটুট রেখে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের দল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হয়। ম্যাচ টাইব্রেকারে গড়ায়। গোলরক্ষক ইয়ারজান বেগমের দুর্দান্ত পারফরম্যান্সে শ্বাসরুদ্ধকর পেনাল্টি শ্যুটআউটে বাজিমাত করে বাংলাদেশ। আসরে অপরাজিত থেকে শিরোপা জিতে নেয়।

যা ঘটেছিল ফাইনালে
শিরোপার লড়াইয়ে ভারত অনূর্ধ্ব-১৬ নারী দলের বিপক্ষে টাইব্রেকারে ৩-২ গোলে জয় তোলে সাইফুল বারী টিটুর চ্যাম্পিয়ন লাল-সবুজের দল। গ্রুপপর্বের দেখায় শুরুতে বাঘিনীরা লিড পেলেও শিরোপা নির্ধারণী মঞ্চে ম্যাচের শুরুতে গোল হজম করে চাপে পড়ে বাংলাদেশ। চার মিনিটের মধ্যে আনুশকা কুমারী গোলে এগিয়ে যায় ভারত। টুর্নামেন্টে ষষ্ঠ গোলের দেখা পেয়ে যান এ ফরোয়ার্ড। ১৩ মিনিটে আরও একবার শট নেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলস্কোরার, পোস্টের উপর দিয়ে বল চলে গেলে সুযোগ কাজে লাগতে পারেননি।

পাল্টা আক্রমণের চেষ্টা চালায় লাল-সবুজের দলও। ২০ মিনিটে সতীর্থের থেকে দূরপাল্লার শটে বল পেয়ে কাজে লাগাতে পারেননি আসরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ গোল করা সুরভী আকন্দ প্রীতি। ৩৭ মিনিটে ভারতের গোলদাতা আনুশকা আবারও বাংলাদেশের কয়েকজনকে কাটিয়ে ভালো সম্ভাবনা তৈরি করেন, ডিফেন্ডারদের চেষ্টায় রক্ষা পায় বাংলাদেশ।

শুরুতে পিছিয়ে পড়ে একের পর এক আক্রমণে যায় টিম টাইগ্রেস। ম্যাচের ৪৩ মিনিটে কর্নার থেকে গোলের দারুণ সুযোগ তৈরি করে জালে জড়াতে ব্যর্থ হয় বাংলাদেশ। বিরতির আগে কোনো সুযোগই কাজে লাগাতে পারেননি সুরভী-অর্পিতা।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও আক্রমণে যায় বাংলাদেশ। বক্সের ভেতরে আলপি আক্তার ও সুরভীর কাছে বল থাকলেও ভারতের ডিফেন্ডাররা দলকে বিপদমুক্ত করেন। ৬৮ মিনিটে বল দখলের লড়াইয়ে ভারতের ইলিজাভেদ লাকরা ফাউল করেন সুরভীকে। তাতে ফ্রি-কিক পায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে নেয়া শটটি অবশ্য জাল জড়াতে পারেনি।

Reneta

এর দুই মিনিট পর হাসি ফোটে বাংলাদেশ ডেরায়। অনন্যা বিথীর কর্নারে ছোট বক্সের ভেতরে বলে পা ছুঁইয়ে সমতা ফেরান মরিয়ম বিনতে হান্না। ১-১ সমতায় ফেরে ম্যাচ। শেষপর্যন্ত আর কোনো গোলের দেখা পায়নি দু’দল। আসে টাইব্রেকার পর্ব।

টাইব্রেকারে শুরুতে শট নেন বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতি। তার শট ঠেকিয়ে দেন ভারত গোলরক্ষক। আলপি আক্তারের তৃতীয় শটটিও ঠেকিয়ে দেন ভারত গোলরক্ষক। বাংলাদেশের হয়ে থুইনুই মারমা, সাথি মান্দা ও মরিয়ম গোল করলে। অন্যদিকে টাইব্রেকারে বাংলাদেশের গোলকিপার ইয়ারজান বেগম ভারতের আলিনা, বনিফিলিয়া ও দেবযানীর শট ঠেকিয়ে দেন। ৩-২ গোলে জিতে শিরোপা উৎসবে মেতে ওঠে লাল-সবুজের দল।

গ্রুপপর্বে নেপাল ও ভুটানের সঙ্গে বড় ব্যবধানে জিতলেও বাংলাদেশের কাছে ৩-১ গোলে হেরেছিল ভারত। টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে ২-০তে হারিয়ে শুভ সূচনা পায়। পরের ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারানোর পর ৬-০ গোলে উড়িয়ে দেয় ভুটানকে।

টুর্নামেন্টে ফেয়ার প্লের খেতাব পেয়েছে ভুটান। ৬ গোল করে আসরের সর্বোচ্চ গোলস্কোরার হয়েছেন রানার্সআপ ভারতের আনুশকা কুমারী। ভ্যালুয়েবল ও সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন যথাক্রমে বাংলাদেশের সুরভী ও ইয়ারজান বেগম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্পিতাফাইনালবাংলাদেশভারতলিড স্পোর্টসসাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে চলছে ‘গুলশান সোসাইটি চাঁদরাত- ২৬’

মার্চ ১৯, ২০২৬

‘ইরানের হামলায় কাতারের ১৭ শতাংশ এলএনজি রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত’

মার্চ ১৯, ২০২৬

ঈদে কড়া নিরাপত্তা বলয়ে দেশ, নজরদারিতে র‍্যাব

মার্চ ১৯, ২০২৬

খুলনা থেকে ঢাকায় আসে ‘কিলিং টিম’, রাকিব হত্যায় চাঞ্চল্যকর তথ্য

মার্চ ১৯, ২০২৬

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে উয়েফা

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT