চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত আড়াই লাখের বেশি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২১ পূর্বাহ্ন ২০, জুন ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৬৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৭৫৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৩ লাখ ৫০ হাজার ২৮৫ জন। বিশ্বজুড়ে একদিনে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে তাইওয়ানে।

সোমবার (২০ জুন) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৪০ হাজার ৭২৭ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ কোটি ৪২ লাখ ৯৯ হাজার ২৯৬ জনে। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ৫১ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার ৯৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে তাইওয়ানে। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় মারা গেছেন ১৭২ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৬৩৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩২ লাখ ৯৫ হাজার ৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৫ হাজার ২২১ জনের।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৮১ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮৩ লাখ ৯৮ হাজার ২৬০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮০ হাজার ৪৬৩ জনের।

এছাড়া করোনায় এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ হাজার ৯২৮ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৩০ জন। ব্রাজিলে একদিনে মারা গেছেন ৪৭ জন, শনাক্ত হয়েছে ১০৬৯১ জনের। ইতালিতে করোনা শনাক্ত হয়েছে ৩০ হাজার ৫২৬ জনের, মারা গেছেন ১৮ জন। এছাড়া এসময়ে জাপানে ২০ জন, অস্ট্রেলিয়ায় ৪২ জন, মেক্সিকোতে ৩৯ জন এবং চিলিতে ২৫ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Reneta

 

Jui  Banner Campaign
ট্যাগ: আক্রান্ত শনাক্তকরোনভাইরাসটিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

নোলানের কাস্টিং নিয়ে ইলন মাস্কের ক্ষোভ!

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ম্যাচ বর্জনে অন্য কোন বোর্ডের সমর্থন পায়নি পিসিবি

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ভারত থেকে বাংলাদেশে ফেরার ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ নেতারা

ফেব্রুয়ারি ৩, ২০২৬

হলে নিষিদ্ধ, ওটিটিতে মুক্তি পেয়েই পাকিস্তানে ট্রেন্ডিংয়ে ‘ধুরন্ধর’!

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হাদি হত্যা: ৫ বার পেছালো তদন্ত প্রতিবেদন

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT