চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরশ-তানিয়া জুটির যে নাটকে মুগ্ধ দর্শক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ন ১০, জুলাই ২০২৪
বিনোদন
A A

একটি বিয়ে সম্পন্নের আগে লাইটিং, আলপনাসহ বাড়ি সাজানোর টুকটাক কাজ থাকে। সেইসব করতে গিয়ে বন্ধুর কাজিনের সঙ্গে পরিচয় হয় ছেলেটির। রীতিমত লাভ অ্যাট ফার্স্ট সাইট! এরপর শুরু হয় দুজনের বন্ধুত্ব। ছেলেটি যখন মেয়েটিকে প্রপোজ করে তখনই বাঁধে বিপত্তি।

কোনো একটি কারণে ছেলেটির প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে মেয়েটি। সেই কারণে এই সমাজের চারপাশে সচারচার বেশি দেখা যায়। এরপর শুরু হয় টানাপড়েন। যেখান থেকে বেরিয়ে আসে ইতিবাচক বার্তা। এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘কিছু কথা বলার ছিল’।

বন্ধুত্ব ও প্রেমের এমন হরহামেশা গল্প দেখা গেলেও আরশ খান ও তানিয়া বৃষ্টি অভিনীত এ নাটকের শেষটি ছিল একেবারে অন্যরকম।

মেজবাহ উদ্দিন সুমনের রচনায় মাকসুদুর রহমান বিশালের পরিচালনায় নাটকটি সম্প্রতি ইউটিউবে উন্মুক্ত হয়েছে। ১০ দিনে নাটকটি ২৮ লাখের বেশি দর্শক দেখেছেন, সেই সঙ্গে পাঁচ শতাধিক দর্শক নাটকটি দেখে সাধুবাদ জানিয়ে মন্তব্য করেছেন।

হাবিবুর রহমান নামে একজন দর্শক কিছু কথা বলার ছিল দেখে লিখেছেন, মন ছুঁয়ে গেছে। বাস্তব ঘটনা ফুটে উঠেছে এ নাটকে। তুষার নামে আরেকজন লেখেন, আরশ-তানিয়া বৃষ্টি তোমারা বেশি বেশি একসঙ্গে নাটকে কাজ করো। তোমার জুটির কাজগুলো দেখার অপেক্ষায় থাকি।

পরিচালক বিশাল বলেন, দুই বছর বিরতির পর নাটকের বাজারে ফিরতে পেরে অনেক সৌভাগ্যবান মনে করছি। দর্শকরা কাজটি দেখে আমার খুব আনন্দ লাগছে। কৃতজ্ঞতা জানাই প্রযোজক মাসুদ আলমের প্রতি। দেশে এবং দেশের বাহিরে থেকে নাটকটি যারা দেখছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরশ খানতানিয়া বৃষ্টিনাটক
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বাধীনতা দিবসে মানিক মিয়াতে গাইবে ওয়ারফেজ

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে বন্ধ থাকবে কিছু সড়ক, যান চলাচলে বিশেষ নির্দেশনা

মার্চ ২৫, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচার রোধে নেওয়া হচ্ছে প্রকল্প

মার্চ ২৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাগারে ২৩ ভারতীয় নাগরিক

মার্চ ২৫, ২০২৬

দুই গেটম্যানের কেউই ছিল না ডিউটিতে, মিলেছে অবহেলার প্রমাণ

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT