চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দামী ঘড়ি নিয়ে বিমানবন্দরে বিপাকে আর্নল্ড শোয়ার্জনেগার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A
অর্নল্ড শোয়ার্জনেগার দামী ঘড়ি নিয়ে বিমানবন্দরে বিপাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় হলিউড অভিনেতা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগারকে বুধবার জার্মানির মিউনিখ বিমানবন্দরের বিমানবন্দরে নিরাপত্তারক্ষীরা আটকেছিলেন। একটি দামী ঘড়ির কারণে তাকে বেশ অপদস্থ হতে হয়েছে তাকে।

আর্নল্ড শোয়ার্জনেগার নিজের সাথে বিলাসবহুল সুইস ব্র্যান্ড ওদোমা পিগে-এর একটি ঘড়ি বহন করেছিলেন। সঙ্গে বিলাসবহুল ঘড়ি থাকার বিষয়টি তিনি এয়ারপোর্টে ডিক্লেয়ার করেননি। ফলে কাস্টমস কর্মকর্তারা তাকে আটকান। কর ফাকি দেয়ার অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে।

৭৬ বছর বয়সী অভিনেতার মুখপাত্র থমাস মেইস্টের জানান, বিমানবন্দরে অভিনেতাকে বলা হয় তিনি পরবর্তী যাত্রা করতে পারলেও ঘড়িটি রেখে যেতে হতে পারে।

Banglabid

বিমানবন্দর থেকে অভিনেতাকে বলা হয় তাদের কাছে খবর আছে যে, ঘড়িটি অভিনেতা ইউরোপের এক নিলামে বিক্রির উদ্দেশ্যে নিচ্ছেন। জলবায়ু বিষয়ক সচেতনতা বাড়ানোর উদ্যোগে বৃহস্পতিবার অস্ট্রিয়ার কিটজবুহেলে এক ফান্ডরাইজিং ডিনারের আয়োজন করা হয়েছে, সেখানেই ঘড়িটি নিলামে উঠবে। আর সেকারণেই কর ছাড়া অভিনেতার ঘড়িটি ছাড়েনি বিমানবন্দর কর্তৃপক্ষ।

দুই ঘণ্টারও বেশি সময় বিমানবন্দরে আটকে রাখার পর ছাড়া পেয়ে পরের বিমানে যাত্রা করেন অভিনেতা। কাস্টমস কর্মকর্তার সব প্রশ্নের উত্তর বিনয়ের সঙ্গে দিয়েছেন অভিনেতা। কর শোধ করার জন্য ক্রেডিট কার্ডও দিয়েছেন। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণের সেখানেও এক ঘণ্টা নষ্ট হয়েছে। পরে আরেকটি নতুন ক্রেডিট কার্ড মেশিন নিয়ে আসার পর সেটি কাজ করে এবং অভিনেতা কর পরিশোধ করে ছাড়া পান।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্নল্ড শোয়ার্জনেগারলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হত্যার পরিকল্পনাকারীর নেতৃত্বেই বিচারের দাবিতে আন্দোলন: র‍্যাব

পরবর্তী

শেখ সাদীর গানে কে এই মডেল বিসমী?

পরবর্তী
শেখ সাদীর গানে মডেল বিসমী সুন্দর পোশাকে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ সাদীর গানে কে এই মডেল বিসমী?

বিরোধী দলের নেতা জিএম কাদের ও উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদে বিরোধী দলের নেতা জিএম কাদের, উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ

সর্বশেষ

কলকাতার নিউমার্কেটে বহু হোটেল বন্ধ, দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে বাংলাদেশিদের

আগস্ট ২৪, ২০২৬

অফিসে ছোট একটি ‘ধন্যবাদ’ কেন বড় পার্থক্য তৈরি করতে পারে?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গুরুত্বপূর্ণ সফরে চীনে অজিত দোভাল

আগস্ট ২৪, ২০২৬

১৯ বছর বয়সে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’, কে এই কাজিয়া?

আগস্ট ২৪, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT