চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৃহযুদ্ধ থেকে রাশিয়াকে বাঁচিয়েছে সেনাবাহিনী: পুতিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৭ অপরাহ্ন ২৭, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

রাশিয়াকে গৃহযুদ্ধ থেকে বাঁচানোর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, সামরিক বাহিনী ও সেনাসদস্যদের তৎপরতার কারণে গৃহযুদ্ধের আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে।

মঙ্গলবার ২৭ জুন সংবাদ সংস্থা রয়টার্স জানায়, রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনে দেওয়া এক ভাষণে পুতিন এসব কথা বলেন। দেশের প্রতি সৎভাবে দায়িত্ব পালনের জন্য রাশিয়ার সামরিক বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন তিনি।

এসময় বিদ্রোহের সময় ওয়াগনার গ্রুপের যোদ্ধাদের গুলিতে নিহত রুশ বাহিনীর পাইলটদের আত্মার প্রতি শোক জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। এছাড়াও ওয়াগনার যোদ্ধাদের গুলিতে নিহত রুশ পাইলটদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন তিনি।

পুতিন বলেন, সাম্প্রতিক কঠিন পরিস্থিতিতে রাশিয়ার সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অত্যন্ত বিশ্বস্ততা ও দায়িত্বশীলতা সাথে তাদের ভূমিকা পালন করেছেন। বাহিনীতে ঢোকার সময় মাতৃভূমি ও তার ভবিষ্যতকে রক্ষা করার যে শপথ আপনারা নিয়েছিলেন, সেই শপথের প্রতি আপনাদের যে আনুগত্য- তা খুবই প্রশংসার যোগ্য।

‘প্রকৃতপক্ষে, আপনারা একটি গৃহযুদ্ধকে থামিয়ে দিয়েছেন। আপনাদের সঠিক, সুসংহত দায়িত্বশীল আচরণের জন্যই তা সম্ভব হয়েছে।’

Reneta

তিনি বলেন, ইউক্রেনে ওয়াগনার গ্রুপ বিদ্রোহ ঘোষণার পরও সেখানকার রুশ সেনা ও সেনা কমান্ডের মধ্যে কোনো অস্থিরতা দেখা যায়নি, বরং তারা সেই জটিল পরিস্থিতিতেও উর্ধ্বতন কমান্ডের প্রতি আস্থা রেখেছেন। সেই সাথে ওয়াগনার বাহিনী মস্কো অভিমুখে পদযাত্রা ঘোষণা করার পর ইউক্রেনের সীমান্তবর্তী রুস্তভ শহর থেকে মস্কো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা শনি ও রোববার পরিলক্ষিত হয়েছে- তাও প্রশংসার দাবিদার।

ক্রেমলিনের ক্যাথেড্রাল স্কয়ারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে লালগালিচায় দাঁড়িয়ে বক্তব্য দেন পুতিন। সামনে ছিল বিভিন্ন বাহিনীর পোশাকধারী সদস্যরা। পেছনে রাশিয়ার পতাকা ও বেয়নেট হাতে দাঁড়িয়েছিলেন সেনাদের কয়েকজন।

বিদ্রোহের পর পুতিন বেশ কয়েকবার বক্তব্য দিয়েছেন। দু’দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা পুতিনের জন্য এ বিদ্রোহ ছিল সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি।

Jui  Banner Campaign
ট্যাগ: পুতিন
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীর কারওয়ান বাজারের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে  ইশতেহার ঘোষণা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ছবি: বিএনপির ফেসবুক লাইভ থেকে নেওয়া।

বাংলাদেশকে এভিয়েশন হাবে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে বিএনপির ইশতেহার ঘোষণা

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনী ইশতেহার ঘোষণা শুরু করেছে বিএনপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বাংলাদেশের নির্বাচনের পর ভারতের বিপক্ষে খেলতে চাইবে পাকিস্তান: চেতন শর্মা

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিশ্বকাপের আগেরদিন বড় ধাক্কা অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচনী প্রচারণারয় দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করছেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT