চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সালমানের গান ভালো লাগে’, অরিজিৎ-এর রসিকতা নাকি প্রশংসা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ১৩, জুন ২০২৩
বিনোদন
A A
অরিজিৎ ও সালমানের হাস্যোজ্জ্বল ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান খান ও অরিজিৎ সিং-এর দ্বন্দ্বের কথা সবার জানা। এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঘটে যাওয়া ঘটনাতে দুজনের মাঝে শুরু হয় শীতল যুদ্ধ।

২০১৪ সালের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঘটে ঘটনাটি। উপস্থাপনা করছিলেন সালমান খান। পুরস্কার পেয়েছিলেন অরিজিৎ। রেকর্ডিং থেকে সরাসরি আসায় খুব সাধারণ পোশাকে চপ্পল পরে অ্যাওয়ার্ড নিতে মঞ্চে উঠেছিলেন অরিজিৎ। এসময়ে সালমান খোঁচা মেরে বলেন, ‘আপনি পুরস্কার পেয়েছেন!’ উত্তরে অরিজিৎ বলেন, ‘আপনারাই তো শুইয়ে দিলেন।’ এই রসিকতা ভালো লাগেনি সালমানের। এরপর অরিজিৎ-এর রেকর্ড করা গান সালমানের ছবি থেকে বাদ পড়ে।

এই ঘটনার পরে অবশ্য সালমানের কাছে ক্ষমা চাইতে যোগাযোগের চেষ্টা করেছিলেন অরিজিৎ। কিন্তু সালমান সেই সুযোগই দেননি।

Banglabid

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও নতুন করে অরিজিৎ-সালমান দ্বন্দ্বের বিষয়টিকে আলোচনায় এনেছে। অরিজিত সিং ফ্যান ক্লাবের শেয়ার করা ভিডিওটির ক্যাপশন ‘অরিজিত-সালমান বিতর্ক’। সেখানে অরিজিৎ কথা বলেছেন গুণী কণ্ঠশিল্পীদের ক্ষোভ, অটো টিউনিক ও অভিনয় শিল্পীদের গান করা প্রসঙ্গে কথা বলেছেন। ভিডিওতে অরিজিৎ বলেছেন, ‘অনেক ভালো শিল্পীই অটো টিউন নির্ভর, কারণ অনেক বেসুরো শিল্পীরা এখন প্রচুর গান করছেন।’

এরপর অরিজিৎ বলেন, ‘অভিনয় শিল্পীরাও অটো-টিউন ব্যবহার করেন। যেমন সালমান গেয়েছেন, অক্ষয় গেয়েছেন। যদিও শুনতে ভালো লেগেছে।’ এসময়ে উপস্থিতরা হাসতে থাকেন। তখন অরিজিৎ বলেন, ‘আমার ভালো লাগে। শুনতে সুন্দর।’

এই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই অরিজিৎ-এর পক্ষে কথা বলেছেন। এক ভক্ত বলেছেন, ‘অরিজিৎ একমাত্র ব্যক্তি, সালমান যার ক্ষতি করতে চেয়েও পারেননি।’

 

View this post on Instagram

 

A post shared by Arijit Singh Fanclub (@arijit._singh_fc)

Reneta

সূত্র: কইমই 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরিজিৎ সিংগানদ্বন্দ্ববলিউডসালমানসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬

অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ রফিকুল ইসলামের নামাজে জানাজা

আগস্ট ১৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘গ্রিন নেক্সাস সবুজ সংযোগ’ কর্মসূচি শুরু

আগস্ট ১৪, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরায় সোয়া কোটি টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫

আগস্ট ১৪, ২০২৬

সমালোচনা করবেন না, সমর্থন করুন: নেইমার

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT