লিওনেল মেসিকে নিয়েই গুয়েতেমালার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দল দিয়েছে আর্জেন্টিনা। ২৮ সদস্যের দলে আছেন রদ্রিগো ডে পল, জুলিয়ান আলভারেজ, এমিলিয়ানো মার্টিনেজরাও।
৩১ মার্চ গুয়েতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবে বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। রাজধানী বুয়েন্স আয়ার্সের লা বোমবোনেরা স্টেডিয়ামে হবে খেলা। ম্যাচটি আয়োজন করা হয়েছে ফিনালিস্সিমা বাতিল হওয়ার পর। মূলত ২৭ মার্চ কাতারে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে খেলা হওয়ার কথা ছিল, কিন্তু মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বাতিল করা হয়েছে।
আর্জেন্টিনা ফুটবল জানিয়েছে, প্রীতি ম্যাচের আগে বুয়েন্স আয়ার্সে অনুশীলন হবে। এটা জুনে বসতে চলা ফিফা বিশ্বকাপ শিরোপা রক্ষার মিশনের আগে আর্জেন্টিনার একমাত্র প্রস্তুতি ম্যাচ হতে পারে। বিশ্বকাপের আগে কোন ইউরোপীয় দলের বিপক্ষেও প্রীতি ম্যাচ নেই আলবিসেলেস্তেদের। বিশ্বকাপে গ্রুপপর্বে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, জর্ডান এবং আলজেরিয়া।
আর্জেন্টিনা দল
এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুল্লি, হুয়ান মুসো, নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল ,ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, মারকোস সেনেসি, নিকোলাস ওটামেন্ডি, তোমাস পালাসিওস, নিকোলাস তাগলিয়াফিকো, গ্যাব্রিয়েল রোহাস, মার্কোস আকুনা, লিয়ান্দ্রো পারেদেস, ম্যাক্সিমো পেরোনে, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফের্নান্দেজ, ভ্যালেন্তিন বারকো, রদ্রিগো ডে পল, ইজিকুয়েল পালাসিওস, লিওনেল মেসি, নিকোলাস পাজ, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি, নিকোলাস গঞ্জালেস, জুলিয়ানো সিমিওনে, থিয়াগো আলমাদা, হোসে লোপেজ।








