চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্টিনেজের সেই উদযাপনে এবার সঙ্গী সতীর্থরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

কাতারে বিশ্বকাপ জিতে শিরোপা উঁচিয়ে ধরার আগে বিশেষ এক উদযাপন করে সমালোচনার মুখে পড়েছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপের পর অনেক আলোচনা-সমালোচনা হয়েছে তার সেই উদযাপন নিয়ে। একসময় বলেছিলেন, ‘এমন ভুল মানুষ একবারই করে।’ দ্বিতীয়বার হবে না বললেও আবারও সেই ভঙ্গীতেই উদযাপন করেছেন ৩০ বর্ষী মার্টিনেজ। সঙ্গী হয়েছেন কয়েকজন সতীর্থও।

শুক্রবার বাংলাদেশ সময় ভোরে ঘরের মাঠ এল মনুমেন্টাল স্টেডিয়ামে পানামার বিপক্ষে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচে জয়-পরাজয় ছাপিয়ে মেসি-ডি মারিয়ারা মূলত মেতে ওঠেন বিশ্বকাপ জয়ের আনন্দ দেশের মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে। ম্যাচটিও ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।

কাতারে ক্যারিয়ারসেরা পারফরম্যান্স দেখিয়ে গোল্ডেন গ্লাভস পুরস্কার হাতে তুলেছিলেন মার্টিনেজ। সেই পুরস্কারের গ্লাভসটি হাতে নিয়ে যে ভঙ্গীতে উদযাপন করেছিলেন, পানামা ম্যাচের পর ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনেও করেছেন একই ভঙ্গী।

যদিও সপ্তাহ দুই আগে সাক্ষাৎকারে মার্টিনেজ বলেছিলেন, বিশ্বকাপের মঞ্চে ওরকম উদযাপন ছিল নিছক মূর্খতা। এমনকি অধিনায়ক লিওনেল মেসি এ বিষয়ে অ্যাস্টন ভিলার গোলরক্ষককে সতর্ক করলেও উদযাপন ভঙ্গীর পুনরাবৃত্তি করেছিলেন মার্টিনেজ। আবারও সেই কাজটিই করলেন ফিফার বর্ষসেরা গোলরক্ষক।

উদযাপনটি করতে না চাইলেও নিজেকে বিরত রাখতে পারেননি ঘরের মাঠে। এবার মার্টিনেজের সঙ্গে যোগ দিয়েছেন কয়েকজন সতীর্থও। র্হেমান পেজ্জেলা, জেরোনিমো রুল্লি, গুইদো রদ্রিগেজ, মার্কোস অ্যাকুনারা সামিল হয়েছেন। বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি নিয়ে তারা মার্টিনেজের সঙ্গে তাল মিলিয়ে কোপা আমেরিকা ও বিশ্বকাপের মঞ্চের সেই ভঙ্গিতেই এক সারিতে দাঁড়িয়ে উদযাপন করেছেন। ঘরের মাঠে স্টেডিয়াম ভর্তি দর্শক অবশ্য হাততালি আর চিৎকারে বিষয়টি উপভোগের দৃষ্টিতেই নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাপানামামার্টিনেজমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

জুলাই ৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT