চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের উদযাপন নিয়ে মুখ খুললেন মার্টিনেজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৫ পূর্বাহ্ন ১০, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

কাতারে বিশ্বকাপজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বিশেষ করে ফাইনালে তার অনন্য রূপ দেখেছে ফুটবলবিশ্ব। বিশ্বকাপ জয়ের পর তার উদযাপন নিয়ে অবশ্য সমালোচনা হয়েছে। শিরোপা উঁচিয়ে ধরার আগে আগে করা সেই উদযাপন বিষয়ে মুখ খুললেন ফিফা বর্ষসেরা গোলরক্ষক।

ফাইনালে ফ্রান্সের বিপক্ষে অতিরিক্ত সময়ে রান্ডাল কোলো মুয়ানির নেয়া দারুণ একটি শট রুখে দেন মার্টিনেজ। তাতে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেই সেভকে ক্যারিয়ারসেরা বলছেন ৩০ বর্ষী গোলরক্ষক। পরে টাইব্রেকেও ফরাসিদের থামিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দেন।

কাতারে ক্যারিয়ারসেরা পারফরম্যান্স দেখিয়ে গোল্ডেন গ্লাভস পুরস্কার হাতে তোলেন মার্টিনেজ। সেই পুরস্কারের গ্লাভসটি হাতে নিয়ে বিতর্কিত ভঙ্গীতে উদযাপন করেন। এতে সমালোচনার মুখে পড়েন বাজপাখিখ্যাত এ গোলরক্ষক।

এতদিন পর এসে মার্টিনেজ বলেছেন, ‘ঘটনাটি আমার জন্য নিছক মূর্খতার ছিল। এমন একটি উদযাপনের জন্য আমি মোটেও গর্বিত নই। তবে কোপা আমেরিকায় এমনটা করেছিলাম। আমার এক বন্ধু বাজি ধরে বলেছিল, কোপার মতো উদযাপন আমি বিশ্বকাপে করতে পারব না। তাকে বলেছিলাম, আমরাই বিশ্বকাপ জিতব এবং তোমাকে তা করে দেখাব।’

মার্টিনেজ অবশ্য স্বীকার করে নিয়েছেন এটি শুধুই রসিকতার ছলে করা একটি উদযাপন ছিল। এমনকি অধিনায়ক মেসি এ বিষয়ে অ্যাস্টন ভিলার গোলরক্ষক মার্টিনেজকে সতর্ক করলেও কোপা আমেরিকায় দৃষ্টিকটু ভঙ্গীর পুনরাবৃত্তি করেন তিনি।

‘কোপাতে যা করেছিলাম, আমি বিশ্বকাপের মঞ্চেও তাই করেছি। সবকিছু দেখে এবং সমস্ত সমালোচনার পর সত্যিই আমি অনুধাবন করেছি, এটি করা উচিত হয়নি। বিশ্বকাপের পর এটাই একমাত্র ব্যাপার যা নিয়ে আমি কোনোভাবেই গর্বিত নই।’

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপ-2022কোপা আমেরিকামার্টিনেজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT