চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ ঢাকায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৭ পূর্বাহ্ণ ০৩, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান নেক্সট ভেনচারের কর্মকর্তাদের সঙ্গে এমি মার্টিনেজ (ছবি: পৃষ্ঠপোষকদের ফেসবুক থেকে)

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান নেক্সট ভেনচারের কর্মকর্তাদের সঙ্গে এমি মার্টিনেজ (ছবি: পৃষ্ঠপোষকদের ফেসবুক থেকে)

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম নায়ক গোলপোস্টের প্রহরী এমিলিয়ানো মার্টিনেজ সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন। আলবিসেলেস্তে তারকাকে বহনকারী উড়োজাহাজ সোমবার ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে সোজা রাজধানীর একটি হোটেলে উঠবেন মার্টিনেজ। সফরে তিনি ফাউন্ডনেক্সট ও নেক্সট ভেনচার টিমের সঙ্গে দেখা করবেন। যারা তাকে বাংলাদেশে আনার অর্থের যোগান দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন বাজপাখিখ্যাত গোলরক্ষক।

মার্টিনেজকে বাংলাদেশে আনার ব্যবস্থা করেছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। মূলত আর্জেন্টাইন গোলরক্ষককে কলকাতায় আমন্ত্রণ জানাতে যোগাযোগ করেন শতদ্রু। উত্তরে মার্টিনেজ জানান, তিনি আসবেন। তবে কেবল কলকাতাতেই নয়, সবার আগে আসবেন আর্জেন্টিনার জন্য ফুটবল পাগল বাংলাদেশে।

গত মে মাসের শেষদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্টিনেজ লিখেছিলেন, ‘আমি জানি কলকাতা এবং বাংলাদেশে অনেক আর্জেন্টিনার সমর্থক রয়েছে এবং আমি তাদের সাথে সাক্ষাৎ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। শতদ্রু তোমাকে ধন্যবাদ এ উদ্যোগ নেয়ার জন্য। আমি তোমাদের ভালোবাসি।’

গত সপ্তাহে ফেসবুক পোস্টে মার্টিনেজ লিখেছিলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী ৩ জুলাই ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু হবে। বাংলাদেশ থেকে শুরু হবে সফর, সেখানে আমি ফাউন্ডনেক্সট ও নেক্সট ভেনচার টিমের সঙ্গে দেখা করব। আমাদের এই সাক্ষাৎ ভবিষ্যতের সমৃদ্ধ অভিজ্ঞতার সুর তৈরি করে দেবে।’

‘বাংলাদেশে সাক্ষাৎ ও অভিবাদন শেষে আমি কলকাতায় যাবো, শুরু হবে আমার আড়াই দিনের ভারত অভিযান। আমি এই রোমাঞ্চকর সফর নিয়ে খুবই আগ্রহ সহকারে অপেক্ষা করছি। এই যাত্রায় যে বৈচিত্র্যময় অভিজ্ঞতা এবং শিক্ষা পাবো, সেটা নেয়ার প্রত্যাশায় আছি।’

Reneta

‘আমি ফাউন্ডনেক্সট, নেক্সট ভেনচার শতদ্রু দত্তকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই, সফরটি নিয়ে তাদের প্রশংসনীয় প্রচেষ্টার জন্য। তাদের সহযোগিতায় সফরটি সফল হতে চলেছে। আমি আপনাদের সকলের সাথে দেখা করার জন্য উন্মুখ। আমি নিশ্চিত যে, আমাদের একটি ফলপ্রসূ অভিজ্ঞতা হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকলকাতাকাতার বিশ্বকাপ-2022ঢাকাবাংলাদেশমার্টিনেজলিড স্পোর্টসশতদ্রু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২

জুন ২৯, ২০২৬

প্রথম রাউন্ড শেষে চ্যানেল আই বিশ্বকাপ টিম কাকে চ্যাম্পিয়ন দেখছে?

জুন ২৯, ২০২৬

সর্বকালের সর্বোচ্চ আয়কারী বায়োপিক এখন ‘মাইকেল’

জুন ২৯, ২০২৬

তুরাগে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কাঁচাবাজার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা করের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT