চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলার সিটিতে আর্জেন্টিনার এচেভেরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ন ২৫, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন ঠিকানা খুঁজে নিলেন আর্জেন্টিনার তরুণ তারকা ক্লাউদিও এচেভেরি। চার বছরের চুক্তিতে রিভার প্লেট ছেড়ে নাম লিখিয়েছেন প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাব ম্যানচেস্টার সিটিতে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ১৮ বর্ষী তারকাকে দলে টানার কথা জানিয়েছে ২০২৩ মৌসুমের ট্রেবলজয়ী ক্লাবটি। ২০২৮ সালের জুন পর্যন্ত ম্যানসিটির সঙ্গে চুক্তি করেছেন এই আর্জেন্টাইন। তবে এখনই ইংল্যান্ডের পাড়ি দিচ্ছেন না এচেভেরি। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ধারে রিভার প্লেটেই থাকবেন এচেভেরি। আগামী বছর জানুয়ারিতে যোগ দিবেন সিটিজেনদের ডেরায়।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আলো ছড়িয়েছেন তরুণ মিডফিল্ডার এচেভেরি। এরপরই নজরে আসেন ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর। মেসির সাবেক ক্লাব বার্সেলোনা আগ্রহ প্রকাশ করেছিল সবার আগে। তবে কাতালান ক্লাবটিকে ফাঁকি দিয়ে আর্জেন্টাইন এই তরুণকে দলে টেনেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন এচেভেরি। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে পেয়েছিলেন হ্যাটট্রিক। আসরে সব মিলিয়ে গোল করেন পাঁচটি। সবমিলিয়ে আলবিসেলেস্তে যুব দলে ২২ ম্যাচে ১২ গোল করেছেন তিনি।

বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি ছাড়াও তাকে দলে পেতে আগ্রহ দেখিয়েছে রিয়াল মাদ্রিদ, পিএসজি, জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলানের মত ক্লাবগুলো।

ট্যাগ: আর্জেন্টিনাইপিএলএচেভেরিগার্দিওলাচেলসিবার্সেলোনাম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি ১, ২০২৬

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি ১, ২০২৬

রাজধানীতে অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর বিষয়ে কমিশনকে অবহিত করেছে বিএনপি

ফেব্রুয়ারি ১, ২০২৬

সহিংসতার আশঙ্কা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশের আশা ছাড়ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT