চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলার সিটিতেই যাচ্ছেন আর্জেন্টিনার এচেভেরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০১ অপরাহ্ন ০১, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আলো ছড়িয়েছেন আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার ক্লাউদিও এচেভেরি। এরপরই নজরে আসেন ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর। মেসির সাবেক ক্লাব বার্সেলোনা আগ্রহ প্রকাশ করেছিল সবার আগে। তবে কাতালান ক্লাবটিকে ফাঁকি দিয়ে আর্জেন্টাইন এই তরুণকে দল টানছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

দলবদলের খবর সামনে আনার নির্ভরযোগ্য সূত্র হিসেবে খ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তা।

ছয় বছরের চুক্তিতে এচেভেরিকে দলে নিতে তার বর্তমান ক্লাব রিভার প্লেটের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ম্যানচেস্টার সিটি। তবে এখনই ট্রেবলজয়ী ক্লাবটিতে যোগ দিবেন না এই আর্জেন্টাইন। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ধারে রিভার প্লেটেই থাকবেন এচেভেরি। এরপর যোগ দেবেন সিটিতে।

আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন এচেভেরি। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে পেয়েছিলেন হ্যাটট্রিক। আসরে সব মিলিয়ে গোল করেন পাঁচটি। সবমিলিয়ে আলবিসেলেস্তে যুব দলে ২২ ম্যাচে ১২ গোল করেছেন তিনি।

বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি ছাড়াও তাকে দলে পেতে আগ্রহ দেখিয়েছে রিয়াল মাদ্রিদ, পিএসজি, জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলানের মত ক্লাবগুলো।

🚨🔵 Claudio Echeverri to Manchester City, here we go! Documents are being exchanged between City and River Plate to seal the agreement.

2006 born Argentinian talent will stay at River Plate until December 2024 then he will travel to Europe.

Six year deal for Echeverri. 🇦🇷 pic.twitter.com/hnh43h9oub

— Fabrizio Romano (@FabrizioRomano) December 31, 2023

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাইপিএলএচেভেরিগার্দিওলাচেলসিবার্সেলোনাম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

তারেক রহমান হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী: দ্য ডিপ্লোম্যাট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

এপস্টেইন ফাইলস: মেলিন্ডা গেটসের প্রতিক্রিয়া

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই সন্তান হত্যার পর মা-বাবার আত্মহত্যা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ডকুফিল্মে জেফরি এপস্টেইনের অন্ধকার জগৎ

ফেব্রুয়ারি ৪, ২০২৬

একটি দল রাজনীতিতে এসে ক্রমাগত মিথ্যাচার করছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT