চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

আবারও দুয়ারে আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ। রোমাঞ্চকর সুপার ক্ল্যাসিকোর মঞ্চ এবার বিশ্বকাপ বাছাই। ২০২৬ ফুটবল বিশ্বকাপের লাতিন অঞ্চলের বাছাইয়ে প্রথম পর্বের দেখা। ম্যাচ হবে ব্রাজিলে। বিশ্বজয়ী আর্জেন্টিনা ও সেলেসাও দল বাছাইয়ে সবশেষ নিজ নিজ ম্যাচে হেরে নামছে ঘুরে দাঁড়াতে। দেখে নেয়া যাক দুদলের মুখোমুখি পরিসংখ্যানের খতিয়ান।

ব্রাজিলের রিও ডি জেনিরোর বিখ্যাত এস্তাদিও মারাকানায় লিওনেল মেসিদের আতিথ্য দেবে ব্রাজিল। বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় গড়াবে মাঠের লড়াই। মহারণ দেখার জন্য ৬৯ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে সব টিকিট এরইমধ্যে বিক্রি হয়ে গেছে।

কাতার বিশ্বকাপ জয়ের পর অপ্রতিরোধ্যই ছিল আর্জেন্টিনা। গত সপ্তাহে মেসিদের সেই জয়যাত্রা থামিয়ে দিয়েছে উরুগুয়ে। আর্জেন্টিনার মাঠে গিয়ে ২-০ ব্যবধানে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে লুইস সুয়ারেজের দেশ।

অন্যদিকে, বিশ্বকাপ বাছাইয়ে ইতিহাসে বিবর্ণ সময় পার করছে ব্রাজিল। বাছাইয়ে এবারই প্রথম টানা দুই ম্যাচ হেরেছে দলটি। এমন আগে ঘটেনি সেলেসাওদের। সবমিলিয়ে শেষ তিন ম্যাচে তাদের এসেছে সবে ১ পয়েন্ট।

প্রতিবেশী দুদল এপর্যন্ত মুখোমুখি হয়েছে ১০৯ বার। জয়ের পাল্লা ব্রাজিলের দিকে ভারি, তাদের ৪৩ জয়ের বিপরীতে আর্জেন্টিনার জয় ৪০টি, ২৬ ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। ব্রাজিলের জালে এপর্যন্ত ১৬২ বার বল জড়িয়েছে আর্জেন্টিনা, সেলেসাওরা পাল্টা জড়িয়েছে ১৭৭ গোল।

বিশ্বকাপে ৪ বার মুখোমুখি হয়েছে দেশ দুটি, আর্জেন্টিনা জিতেছে ১ বার, ব্রাজিল ২ বার, একটি ম্যাচ ড্র হয়েছে। কনফেডারেশনস কাপে একবার মুখোমুখি হয়ে জিতেছে ব্রাজিল।

Reneta

কোপা আমেরিকায় সর্বোচ্চ ৩৪ বার মুখোমুখি হয়েছে দেশ দুটি, আর্জেন্টিনার ১৬ জয়ের পিঠে ব্রাজিলের জয় ১০টি, মহাদেশীয় আসরটিতে ৮ ম্যাচে হয়েছে ড্র। বিশ্বকাপ কোয়ালিফায়ারে ৯ বার মুখোমুখি হয়ে আর্জেন্টিনার জয় ২টি, ব্রাজিলের জয় ৪টি, ৩ ম্যাচে হয়েছে ড্র।

এর বাইরে রোকা কাপে ২১ বার লড়ে আর্জেন্টিনার ৯ জয়ের পিঠে ব্রাজিলেরও সমান জয়, ৩ ম্যাচ হয়েছে ড্রয়ে সমাপ্তি। রোকায় ৮ বার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল, ৪ বার আর্জেন্টিনা। বাকি থাকা ম্যাচগুলোয় প্রীতি ম্যাচ ও অন্যান্য টুর্নামেন্টে লড়েছে দুদল।

ব্রাজিল-আর্জেন্টিনার ট্রফির সংখ্যাও কাছাকাছি। ব্রাজিল জিতেছে ২০টি আন্তর্জাতিক ট্রফি, আর্জেন্টিনার ২২টি। ব্রাজিল ৫ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে, কনফেডারেশনস কাপ জিতেছে ৪ বার, কোপা আমেরিকা ৯ বার, প্যানামেরিকান চ্যাম্পিয়নশিপ জিতেছে ২ বার।

আর্জেন্টিনা সেখানে ৩ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে, কনফেডারেশনস কাপ জিতেছে ১ বার, কোপা আমেরিকা ১৫ বার, একবার করে জিতেছে প্যানামেরিকান চ্যাম্পিয়নশিপ, আর্তেমিও ফ্রাঞ্চি ট্রফি ও ফিনালিস্সিমা।

এবার পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বাছাইয়ের পাঁচ নম্বরে আছে ব্রাজিল। অন্যদিকে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লাতিন টেবিলের শীর্ষে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টানা চার ম্যাচ জেতার পর উরুগুয়ের কাছে হারের স্বাদ পেয়েছে আলবিসেলেস্তে দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাডি মারিয়াপরিসংখ্যানফুটবল বিশ্বকাপ-২০২৬ বাছাইব্রাজিলমেসিলাতিন আমেরিকালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থায় চুক্তিভিত্তিক নতুন নিয়োগ

জুলাই ২৪, ২০২৬
ছবি; সংগৃহীত।

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস নরেন্দ্র মোদির

জুলাই ২৪, ২০২৬
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন, ফাইল ছবি

ধর্মমন্ত্রীর রোগমুক্তি কামনায় হেফাজতের দেশব্যাপী দোয়া মাহফিল

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT