গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা জেলা ও আশপাশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (১৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি বিষয়টি জানিয়েছে।
তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে মৌচাক, নিমাইকাশারী, বটতলা, রানীমহল, সারুলিয়া বাজার ও স্টাফ কোয়ার্টার এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজ চলবে। এ কারণে চিটাগাং রোড, সারুলিয়া, স্টাফ কোয়ার্টার, গলাকাটা ব্রিজ, মাতুয়াইল, মৃধা বাড়ি, সানার পাড়া, বড়ভাঙ্গা, মাদানীনগর ও রসুলনগরে সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, ডিএনডি বাঁধ সংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।








