চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ প্রিয়জনকে চকলেট দিচ্ছেন তো?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ন ০৯, ফেব্রুয়ারি ২০২৫
লাইফস্টাইল
A A

দিনের শুরুতেই মুখটাকে মিষ্টি করে ফেলুন একটি চকলেট খেয়ে। কারণ, আজ চকলেট ডে। ভ্যালেন্টাইন সপ্তাহের তৃতীয় দিনটি ৯ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী উদযাপিত হয় চকলেট আদান-প্রদান করে।

ভালোবাসার মানুষটির জন্য তার পছন্দের এক বাক্স চকলেট নিয়ে হাজির হতে পারেন। ভালবাসা প্রকাশিত হোক চকলেট দিয়েই। বন্ধুদেরকেও চকলেট খাওয়াতে পারেন। অথবা ভালোবেসে নিজেকেই উপহার দিতে পারেন এক বাক্স চকলেট। চকলেট ডে’র এই দিনটিতে জেনে নিন চকলেট সম্পর্কে কিছু তথ্য।

৫০০ খ্রিষ্ট পূর্বাব্দে মনে করা হতো চকলেট হলো ঈশ্বরের খাবার। চকলেট তৈরির মূল উপাদান কোকোয়া। কোকোয়া শব্দটি এসেছে ‘কাকাওয়া’ থেকে। ‘কাকাওয়া’ শব্দের অর্থ ঈশ্বরের খাবার। ১৫০০ থেকে ৫০০ খ্রিষ্ট পূর্বাব্দ পর্যন্ত মধ্য আমেরিকায় বসবাসকারী ওলমেক জাতির মানুষেরা এই নাম দিয়েছিলেন। মায়া সভ্যতায় শুধু ধনীরাই পানীয় হিসেবে খেত চকলেট। তবে ইউরোপীয়রা মায়া সভ্যতা আবিষ্কারের পর থেকে চকলেট শুধু ধনীদের মাঝে সীমাবদ্ধ না থেকে সর্বসাধারণের খাবারে পরিণত হয়।

গবেষণায় কোকোয়ার নানা গুণের কথা জানা গেছে। কোকোয়াতে ফ্ল্যাভানল নামের একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই অ্যান্টি অক্সিডেন্ট মস্তিষ্কে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সহায়তা করে। ফলে স্মৃতিশক্তি ভালো থাকে। চকলেটে যত বেশি কোকোয়া থাকবে, শরীরের জন্য তা ততটাই ভাল। একারণে ডার্ক চকলেটকে বেশি স্বাস্থ্যকর বলা হয়ে থাকে।

Reneta

মন খারাপ থাকলে চকলেট খেলে মন ভাল হয়ে যায়। আর তার কারণ হলো, চকলেটে ম্যাগনেসিয়াম থাকে যা শরীরকে রিল্যাক্স করতে সাহায্য করে। এছাড়াও অ্যানানডামাইড নামের নিউরোট্রান্সমিটার মন ভালো করতে সাহায্য করে।

ট্যাগ: চকলেটচকলেট ডেপ্রিয়জনভ্যালেন্টাইন সপ্তাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি ২, ২০২৬

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি ২, ২০২৬

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি ১, ২০২৬

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT