অপরাধ

আরাভ খানের নামে ইন্টারপোলের রেড নোটিশ

ইন্টারপোলের রেড নোটিশে রাবিউল ইসলাম, বাংলাদেশি যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টারপোলের রেড নোটিশে রাবিউল ইসলাম, বাংলাদেশের নাগরিক, তার পরিচিতির তথ্যসহ ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

পুলিশ হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল)।

সংস্থাটির ওয়েবসাইটে ওয়ান্টেড বাই বাংলাদেশির তালিকার শুরুতেই দেখাচ্ছে আরাভে ওরফে রবিউলের নাম।

ইন্টারপোলের ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেডের তালিকায় আসামি রবিউলের নাম, ছবি ও পরিচয় সংযুক্ত করে প্রকাশ করা হয়েছে।

শুক্রবার ২৪ মার্চ সকালে ইন্টারপোলের ওয়েবসাইটে দেখা যায়, কথিত আরাভের নাম লেখা হয়েছে রবিউল ইসলাম।  বয়স ৩৫ বছর। জাতীয়তা দেখানো হয়েছে বাংলাদেশি। তার জন্মস্থান বাগেরহাটে।

এর আগে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছিলেন, আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছে।

গত সোমবার আরাভের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি দেয় বাংলাদেশ।

বিষয়:আরাভ খান ইন্টারপোল রেড নোটিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…