চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:২৪ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২৫
- টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A
বাংলাদেশি জেলেরা সমুদ্রে নৌকা ও ট্রলার নিয়ে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

কক্সবাজারে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি সাগর থেকে দুইটি মাছ ধরার ট্রলারসহ বাংলাদেশি ১১ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্টি আরাকান আর্মি।

মঙ্গলবার ৮ এপ্রিল টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।

তিনি জানান, ট্রলার দুইটির মালিক টেকনাফ পৌর এলাকার বাসিন্দা। এর মধ্যে টেকনাফ কায়ুকখালী খাল বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালামের মালিকাধীন ট্রলারে ৫ জন এবং তার ভাতিজা মো. শাওনের মালিকানাধীন ট্রলারে ৬ জন জেলে রয়েছে। দুইটি ট্রলারের ১ জন ছাড়া অন্য সব জেলে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা নাগরিক।

টেকনাফ কায়ুকখালী খাল বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, সকালে সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি সাগরে বাংলাদেশের জলসীমায় তার ও ভাতিজার মালিকানাধীন দুইটি ট্রলার মাছ ধরছিল। এক পর্যায়ে মিয়ানমার থেকে স্পিডবোট যোগে আসা একদল লোক ট্রলার দুইটিকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের জিম্মি করে মিয়ানমারের অভ্যন্তরে নিয়ে যায়।

তবে ঘটনার পর থেকে ধরে নিয়ে যাওয়া জেলেদের সঙ্গে কোন ধরনের যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানান তিনি। বোট মালিকদের এ নেতা জানিয়েছেন, ঘটনাটি শোনার পর বিষয়টি টেকনাফের ইউএনও, বিজিবি ও কোস্টগার্ডের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

এ নিয়ে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, সেন্টমার্টিনের কাছাকাছি সাগর থেকে মাছ ধরার দুইটি ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছেন। ঘটনার ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত আনতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

ট্যাগ: আরাকান আর্মিজেলে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নীলফামারী জেলা কারাগারে কয়েদিদের ঈদ উপহার বিতরণ কর্মসূচি

পরবর্তী

হুড়াহুড়ি করে ট্রাম্পের চিঠির উত্তর দেওয়ার হেতু কি, প্রশ্ন রেহমান সোবহানের

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হুড়াহুড়ি করে ট্রাম্পের চিঠির উত্তর দেওয়ার হেতু কি, প্রশ্ন রেহমান সোবহানের

ব্রিকস ব্যাংকের প্রতিনিধি ও বাংলাদেশের রাষ্ট্রপতি সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে এক বিলিয়ন ডলার ঋণ দেবে ব্রিকস সমর্থিত ব্যাংক

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT