চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকিটের দাম ৩৭ হাজার, তবুও নিউইয়র্কে অপূর্বর কনসার্ট হাউজফুল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২৬
বিনোদন
A A

এবার গানে আমেরিকান দর্শকদের মুগ্ধ করলেন অভিনয়ের মাধ্যমে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ।

অভিনয়ের পাশাপাশি গানের প্রতি ভালোবাসা ও আবেগকে গুরুত্ব দিয়ে নিউইয়র্কে আয়োজিত হয় একক কনসার্ট ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’। ৮ আগস্ট স্থানীয় সময় রাতে জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনে চার শতাধিক দর্শক অংশ নেন।

সংশ্লিষ্টদের কাছ থেকে জানা যায়, ওই কনসার্টে টিকিটের মূল্য ছিল ১০০ ও ৩০০ ডলার; যা বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৩০০ টাকা এবং ৩৭ হাজার টাকা। সেখানে চার শতাধিক দর্শক ২ ঘণ্টাব্যাপী সেই লাইভ কনসার্ট উপভোগ করেন।

Banglabid

হাউজফুল এই কনসার্টের টিকিট না পেয়ে অনেকে হতাশ হয়েছেন। টিকিটের মূল্য নিয়ে বাংলাদেশ থেকে কেউ কেউ না বুঝেই সমালোচনা করলেও নিউইয়র্কের দর্শকদের উপস্থিতি ও উচ্ছ্বাস সেই আলোচনাকে ছাপিয়ে যেতে দেখা যায়।

কনসার্টে আগত দর্শকদের ভালোবাসায় ও প্রাপ্য সম্মানে অভিভূত হয়ে রবিবার অপূর্ব তার ইনস্টাগ্রামে লিখেছেন, “নিউইয়র্ক, তুমি আমার হৃদয় জয় করে নিয়েছো! গত রাতটা ছিল স্বপ্নপূরণের মতো।”

মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের উচ্ছ্বাস ও ভালোবাসা অনুভব করার মুহূর্তটি অপূর্বের চিরকাল মনে রাখবেন বলেও জানান তিনি।

Reneta

নিজের একক অনুষ্ঠানকে স্মরণীয় ও সফল করে তোলার জন্য দর্শকসহ আয়োজনের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই তারকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বঅভিনয়কনসার্টগানলিড বিনোদনসংগীতসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

আগস্ট ৯, ২০২৬

বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আগস্ট ৯, ২০২৬

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT