বিনোদন

ট্রেলারে ‘গোলাম মামুন’: অ্যাকশনে সাবিলা, অপূর্ব কি অপরাধী?

চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা একসাথে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘বুকের মধ্যে আগুন’ সিরিজ দিয়ে আলোচনায় এসেছিলেন চৌকস এক ফিকশনাল পুলিশ অফিসার! যার নাম গোলাম মামুন। যে চরিত্রটি দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন ছোটপর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। 

ওয়েব কনটেন্টে বুঁদ হওয়া দর্শকদের সেই রাশভারী চরিত্র গোলাম মামুনকে কেন্দ্র করে এবার নির্মিত হলো আস্ত আরেকটি সিরিজ! এবার সিরিজটির নামই রাখা হলো ‘গোমাল মামুন’। তানিম রহমান অংশু ‘বুকের মধ্যে আগুন’ নির্মাণ করলেও ‘গোলাম মামুন’ পরিচালনা করেছেন সময়ের অন্যতম নামী নির্মাতা শিহাব শাহীন।

কোরবানির ঈদ উপলক্ষে ১৩ জুন সিরিজটি ওটিটি প্লাটফর্ম হইচই-এ মুক্তি পাবে। তার আগে রবিবার এর ট্রেলার প্রকাশ হয়। প্রায় ৩ মিনিটের ট্রেলারটি রহস্য, সাসপেন্স, অ্যাকশনে রীতিমত মুগ্ধ করেছে দর্শকদের।

রহস্যে ঘেরা ট্রেলারে দেখা গেছে, অপরাধীকে আইনের আওতায় আনা পুলিশ কর্মকর্তা গোলাম মামুন নিজেই অপরাধী! নিজেকে নির্দোষ দাবি করলেও কেউ তার কথা বিশ্বাস করছে না। আইন ভেঙে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পালিয়ে বেড়াচ্ছে মামুন। পুলিশ কর্মকর্তা গোলাম মামুন নিজেই অপরাধী? এমন প্রশ্নের উত্তর মিলবে সিরিজটিতে।

ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে অপূর্ব সিরিজটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, সবসময় যে ধরনের চরিত্রে অভিনয় করি সেগুলো থেকে গোলাম মামুন বেশ আলাদা। ট্রেলারে শুধু একটু ঝলক পাবেন আমার চরিত্রের। সিরিজটি রিলিজের আগে আমি এর থেকে বেশি কিছু বলবো না। তবে এতটুকু বলতে পারি, যেভাবে গোলাম মামুন-এর গল্প বলা হয়েছে, দর্শক তা দেখে পছন্দ করবেনই।

ট্রেলারে নজর কেড়েছেন অভিনেত্রী সাবিলাও। তাকে দেখা গেলে নতুন লুকে। এটির জন্য সাবিলা নিজেকে ভেঙে অ্যাকশন অনুশীলন করেছেন। বললেন, কাজটির জন্য জীবনে প্রথম অ্যাকশন দৃশ্যের প্র্যাকটিস করেছি। আরও শ্রম মিশে আছে যা দর্শক কাজটি দেখবে বুঝবেন।

তিনজন ব্যক্তি স্টেজে দাঁড়িয়ে, পেছনে চ্যানেল আই লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ আগস্ট ১৪, সিন্ডিকেট, অ্যালেন স্বপন, বাবা সামওয়ান ফলোয়িং মি,  কাছের মানুষ দূরে থুইয়ার মতো দর্শক সমাদৃত ওটিটি কনটেন্ট নির্মাণ করেছেন শিহাব শাহীন। গোলাম মামুন প্রসঙ্গে তিনি বলেন, সিরিজটার মাধ্যমে সমাজের সঙ্গতি-অসঙ্গতি তুলে ধরতে চাইনি। একই পরিস্থিতিতে পুরুষ ও নারীর স্ট্রাগলের ভিন্নতার কথা খুব সাধারণভাবে বলতে চেয়েছি। ট্রেলারটি দেখে দর্শকের উৎসাহ-প্রত্যাশা বাড়াচ্ছে। আমার বিশ্বাস, কাজটিও দর্শক উপভোগ করবেন।

‘গোলাম মামুন’-এ অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, সাবিলা নূর, ফখরুল বাশার মাসুম, শারলিন ফারজানা, শরীফ সিরাজ, নাজমুস সাকিব, নাফিজ, রাশেদ মামুন, সুষমা সরকার, দীপক কুমার গোস্বামী প্রমুখ।

হইচই বাংলাদেশ কর্তৃপক্ষ বলছে, গল্পটি টান টান উত্তেজনার। এখানে একজন পুলিশ কর্মকর্তা গোলাম মামুনকে তুলে ধরা হয়েছে। কোনও তারকার জীবন-মৃত্যু নিয়ে গল্প নির্মাণ করা হয়নি।

বিষয়:অপূর্বঅ্যালেন স্বপনআগস্ট ১৪ইমতিয়াজ বর্ষণকাছের মানুষ দূরে থুইয়াগোলাম মামুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…