বিনোদন

‘ফিরে আসা’য় অপূর্ব-তটিনী, পুরনো রসায়নে নতুন গল্প

ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায়

অপুর্ব-তটিনী প্রেমের দৃশ্য, প্রাকৃতিক পরিবেশে রোমান্টিক মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অপুর্ব ও তটিনী প্রেমের দৃশ্য, প্রকৃতির মাঝে রোমান্টিক মুহূর্ত উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিম সাইয়ারা তটিনী খুব বেশি নাটকে একসঙ্গে কাজ করেননি। তবে তাদের সবক’টি নাটকই দর্শকপ্রিয়তা পেয়েছে। এ জুটির নাটকগুলোও আলোচিত হয়েছে বেশ।

এবার তাদের দেখা যাবে আসছে ঈদের বিশেষ নাটক ‘‌ফিরে আসা’-তে! মেজবাহউদ্দিন সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন রুবেল হাসান। চ্যানেল আইয়ে নাটকটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ৩৫ মিনিটে।

সর্বশেষ ‘‌অ্যাবসেন্ট মাইন্ড’ নাটকে অভিনয় করেছিলেন অপূর্ব-তটিনী। এটিও পরিচালনা করেন রুবেল হাসান। নতুন নাটকে কাজের অভিজ্ঞতা নিয়ে অপূর্ব বলেন, ‘‌দর্শক নাটকে যে ধরনের গল্প দেখতে চায়, ‘ফিরে আসা’ তেমনটি। বেশ আগে নাটকটির কাজ করেছিলাম। নির্মাতা রুবেল হাসানসহ পুরো ইউনিট অনেক শ্রম দিয়েছেন কাজটির জন্য। কাজটি নিয়ে আমি খুব আশাবাদী।’

তটিনী বলেন, ‘‌এ নাটকে অপূর্ব ভাইয়ার সঙ্গে অনেক দিন পর কাজ করেছিলাম। তার সঙ্গে অভিনয় করলে অভিনয়ের স্কুলিংটা ভালো হয়। এবারো অভিনয় করে তাই মনে হয়েছে। আর রুবেল হাসান বেশ যত্ন নিয়ে কাজটি করেছেন। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’

বিষয়:অপূর্ব চ্যানেল আই জিয়াউল ফারুক অপূর্ব তটিনী তানজিম সাইয়ারা তটিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…