চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বারবার অপু বিশ্বাস জ্বলে উঠবে আপন শক্তিতে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ন ০৮, জুলাই ২০২৩
বিনোদন
A A

ঈদে বড় পর্দায় মুক্তি পেয়েছে অপু বিশ্বাস প্রযোজিত প্রথম ছবি ‘লাল শাড়ি’। সরকারি অনুদানে নির্মিত ছবিটির প্রচার প্রচারণা নিয়ে মুখর ছিলেন প্রযোজক অপু বিশ্বাস! শুক্রবার সহশিল্পী ও সাংবাদিকদের নিয়ে রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে ‘লাল শাড়ি’ দেখেন এই নায়িকা ও প্রযোজক।

তার ডাকে সাড়া দিয়ে সবাই ছবিটি দেখতে আসায় কৃতজ্ঞতা জানাতেও ভুলেননি অপু। পরবর্তীতে এক স্ট্যাটাসেও সবার প্রতি ধন্যবাদ জানান ‘প্রিয় কমলা’র এই নায়িকা।

অপু বলেন,‘আমার আমন্ত্রণে প্রিয় চলচ্চিত্র নির্মাতা, আমার আপনজন অভিনয়শিল্পী-কলাকুশলী ও সাংবাদিকবৃন্দ যেভাবে সাড়া দিয়ে ছুটে এসেছেন সত্যিই আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতাবোধ শেষ হবার নয়! আমি জানি বারবার অপু বিশ্বাস জ্বলে উঠবে আপন শক্তিতে, তবে সেই শক্তি যে আপনারা!’

তিনি বলেন, ‘আমি তো আপনাদেরই ভালোবাসার অপু বিশ্বাস। আপনারাই তো আমাকে আলোকিত করেছেন, প্রতিটি পদক্ষেপে আপনাদের কাছে পেয়ে বারবারই জ্বলে উঠছি আঁধার পেরিয়ে আলোর মতোই। এই ভালোবাসায় তো আমার এতো কৃতিত্ব, সাফল্য, পুরস্কার! সবচেয় বড় পুরস্কার আজও আপনারা আমাকে দিয়ে গেলেন!’

অপু আরও বলেন,‘অনেক পরিশ্রমের ফলাফল আজকের এই আমি। আর প্রথম প্রযোজিত আমার সিনেমা ‘লাল শাড়ি’। এভাবেই তো এগিয়ে যাব অদূর ভবিষ্যতের দিকে, জীবন হবে রঙিন।’

যমুনায় ‘লাল শাড়ি’ দেখে সাংবাদিকদের ছবিটি নিয়ে অপু বলেন, ‘খুব ভালো লাগছে। দর্শক অন্যদের সিনেমার পাশাপাশি আমাদের সিনেমাটা দেখছে। ভালো রিভিউ দিচ্ছে।’

Reneta

দেশীয় ঐতিহ্য তাঁতশিল্পকে ঘিরে নির্মিত ‘লাল শাড়ি’ ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে রয়েছেন সাইমন সাদিক। ছবিটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়অভিনেত্রীচলচ্চিত্রপুরস্কারলাল শাড়িলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বুধবার ‘তাণ্ডব’সহ টিএসসিতে যতো ছবি

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহে তারেক রহমানকে নিয়ে ২৯টি ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ বিএনপির

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বাড়ছে কমছে স্বর্ণ ও রুপার দাম, কী হতে পারে সামনে?

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

এই নির্বাচন দীর্ঘ লড়াই আর ত্যাগের ফসল, অবহেলার সুযোগ নেই: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ডায়বেটিসে আক্রান্ত গর্ভবতী মায়েদের রোজা না রাখার পরামর্শ

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT