চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একনেকের বৈঠকে ৪ প্রকল্পের অনুমোদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ন ০৭, অক্টোবর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

২৪ হাজার ৪১২ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে ৪টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি একনেক।

আজ (৭ অক্টোবর) সোমবার সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, মাতারবাড়ী সমুদ্রবন্দর উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় প্রকল্প। এই উন্নয়ন প্রকল্পের নতুন করে ব্যয় বেড়েছে ৬ হাজার ৫৭৩ কোটি ৯৬ লাখ টাকা।

২০২৪-২৫ অর্থবছরে অন্তর্র্বতী সরকারের একনেকের ২য় সভা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে চারটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ৪০৪ কোটি ৯৪ লাখ টাকা।

সভা শেষে সংবাদ সম্মেলনে চার প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, ঢাকা রংপুর মহাসড়ক নির্মাণ প্রকল্পে ব্যয় বেড়েছে ৩৭৬ কোটি ৯৯ লাখ টাকা। আর মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্পের ব্যয় বেড়েছে ৬ হাজার ৫৭৩ কোটি ৯৬ লাখ টাকা।

প্রকল্প ব্যয় কমে গেলে অর্থনৈতিক কার্যক্রমে ভাটা পড়ে উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, অপরাজনীতির অপচয়গুলো এখনও আছে। বিদেশি অর্থায়ন হলেও সহজ শর্তে ঋণ নিয়ে এগুচ্ছে সরকার বলে উল্লেখ করেন তিনি।

সরকারি প্রকল্পের কাজগুলোতে এখন পর্যন্ত কতগুলো গাড়ি আছে, সেগুলো কী অবস্থায় আছে, তা খতিয়ে দেখা হবে বলেও উল্লেখ করেন পরিকল্পনা উপদেষ্টা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একনেকপরিকল্পনা উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

ই-হেলথ কার্ড ও স্বাস্থ্যবিমা চালুর পরিকল্পনা সরকারের রয়েছে: প্রধানমন্ত্রী

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‌‘গর্জন’

এপ্রিল ৭, ২০২৬

এপ্রিলের প্রথম পাঁচ দিনে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ

এপ্রিল ৭, ২০২৬

সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী আটক

এপ্রিল ৭, ২০২৬

ক্রিকেটেই মনোযোগ সাকিবের, রাজনীতি করা নিয়ে যা বললেন

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT