বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় এফবিআই ও কানাডার রয়্যাল পুলিশের দুই কর্মকর্তাকে সাক্ষ্য গ্রহণে বিচারিক আদালতের অনুমতির আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।
আবেদনের বিষয়টি বুধবার সাংবাদিকদের জানান খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
অন্যদিকে, খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় নথি দেখে সাক্ষ্য দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি আগামী মঙ্গলবার ধার্য করেছেন করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এই আবেদন করা হয়েছে বলে
আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। আর দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান।
গত ১৭ সেপ্টেম্বর ঢাকার বিশেষ জজ শেখ হাফিজুর রহমান আদালত রাষ্ট্র পক্ষের আবেদনে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় এফবিআই ও কানাডার রয়্যাল পুলিশের দুই কর্মকর্তাকে সাক্ষ্য গ্রহণের অনুমতি দিয়ে আদেশ দেন।







