কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের ওপর ৪ সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহŸান জানিয়েছেন প্রধান বিচারপতি। আর শিক্ষকদের উদ্দেশে বলেছেন, তারা যেনো শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নেন। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, আদালতের আদেশের ফলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ৯ম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র বহাল থাকলো।







