চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশি হেফাজতে মৃত্যু: জনি হত্যায় দণ্ডপ্রাপ্তদের আপিলের রায় আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২১ পূর্বাহ্ণ ১০, আগস্ট ২০২৫
- সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্টের ভবন, ঐতিহ্যবাহী স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে পুলিশি হেফাজতে গাড়িচালক ইশতিয়াক হোসেন জনি হত্যাকাণ্ডে বিচারিক আদালতের দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের করা আপিলের রায় আজ ।

রোববার (১০ আগস্ট) বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। এর আগে গত ৭ আগস্ট আপিলের শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়।

আসামিপক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান, সরওয়ার আহমেদ, মো. আবদুর রাজ্জাক ও নাজমুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার। বাদীপক্ষে ছিলেন আইনজীবী এস এম রেজাউল করিম।

২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের ইরানি ক্যাম্পে গায়েহলুদের অনুষ্ঠানে পুলিশের সোর্স সুমন নারীদের সঙ্গে অশালীন আচরণ করেন। এ সময় গাড়িচালক ইশতিয়াক ও তার ভাই ইমতিয়াজ প্রতিবাদ করলে সুমনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে সুমনের ফোনে পুলিশ এসে দুই ভাইকে থানায় নিয়ে নির্যাতন করে। এতে ইশতিয়াক গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।

২০১৪ সালের ৭ আগস্ট ইশতিয়াকের ভাই ইমতিয়াজ হোসেন মামলা দায়ের করেন। তৎকালীন পল্লবী থানার এসআই জাহিদুর রহমানসহ আটজনকে আসামি করা হয়। এটি ছিল ‘নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩’-এর প্রথম মামলা।

২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদনে পাঁচজনকে অভিযুক্ত এবং পাঁচজনকে অব্যাহতির সুপারিশ করা হয়। তদন্তকালে এএসআই রাশেদুল ও কামরুজ্জামানকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়।

Reneta

২০২০ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালত এসআই জাহিদুর রহমান, এএসআই রাশেদুল হাসান ও এএসআই কামরুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি প্রত্যেককে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পুলিশের সোর্স সুমন ও রাসেলকে সাত বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত কামরুজ্জামান শুরু থেকেই পলাতক। সুমন ইতোমধ্যে সাজা ভোগ করে মুক্তি পেয়েছেন।

২০২০ সালে দণ্ডপ্রাপ্ত জাহিদুর, রাশেদুল ও রাসেল হাইকোর্টে আপিল করেন। ২০২১ সালে আপিল গ্রহণ করে আদালত। গত ৯ জুলাই থেকে আপিলের শুনানি শুরু হয় এবং ৭ আগস্ট রায়ের জন্য ১০ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আপিলের রায়গাড়িচালক ইশতিয়াক হোসেন জনিপল্লবীপুলিশি হেফাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT