চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রফি জেতার আনন্দে মাঠে আপ্লুত বিরাট-আনুশকা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ন ১০, মার্চ ২০২৫
বিনোদন
A A

রবিবার (৯ মার্চ) নিউজিল‌্যান্ডকে হারিয়ে ভারত জিতেছে আইসিসি চ‌্যাম্পিয়নস ট্রফি ২০২৫ এর শিরোপা। যার পর থেকেই রাতের দুবাই আরো বেশি ঝলমলে হয়ে উঠেছিল। জয়ের পরই ক্রিকেটার স্বামী বিরাট কোহলির সঙ্গে উদযাপনে মেতে ওঠেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

এ ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত মাঠেই উপস্থিত ছিলেন আনুশকা শর্মা। পরেছিলেন ডেনিম শর্টস আর শার্ট। চোখে-মুখে চিন্তার ছাপ নিয়ে খেলা দেখতে দেখা যায় তাকে। জয়ের পরই বদলে যায় সব দৃশ্যপট। গ্যালারি থেকে মাঠে নেমে যান এই অভিনেত্রী।

গ্যালারির সিঁড়ি বেয়ে যখন আনুশকা মাঠের দিকে নামছেন, তা দেখতে পান বিরাট কোহলি। দ্রুত মাঠ থেকে মধ্য সিঁড়িতে ওঠে স্ত্রীকে জড়িয়ে ধরেন। এরপর দুজনে মাঠে নেমে যান।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, আনুশকা-কোহলি পরস্পরের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন। আবার কখনো বিরাটের চুল ঠিক করে দিতে দেখা যায় যত্নবান স্ত্রী আনুশকাকে। এমন বেশ কিছু আনন্দঘন মুহূর্ত ক্যামেরাবন্দি করেন দর্শকরা; যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। এসব দৃশ্য দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করে ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন বিরাট-আনুশকা। ২০২০ সালের আগস্টে আনুশকার প্রথম সন্তানের মা হতে যাওয়ার খবর জানা যায়। ২০২১ সালের ১১ জানুয়ারি কন্যা সন্তানের মা হন আনুশকা।

গত বছরের ১৫ ফেব্রুয়ারি পুত্রসন্তানের জন্ম দেন আনুশকা শর্মা। এরপর থেকে স্বামী-সন্তান নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। গত কয়েক বছরে তার অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসি চ‌্যাম্পিয়নস ট্রফি ২০২৫আনুশকা শর্মাবলিউড অভিনেত্রীবিরাট কোহলি
শেয়ারTweetPin

সর্বশেষ

অ্যাটলেটিকোর বিপক্ষে বার্সার পেনাল্টি আবেদন ‘অগ্রহণযোগ্য’: উয়েফা

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হিজবুল্লাহর হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মনজুর আলমের বাসায় হঠাৎ হাসনাত আবদুল্লাহ

এপ্রিল ১৪, ২০২৬

কৃষি খাতের উন্নতিতে ‘কৃষক কার্ড’ প্রদান কর্মসূচি শুরু করলো সরকার

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT