চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান খানকে গ্রেপ্তারের আশঙ্কায় পাকিস্তানে উত্তেজনা

সাবরিনা হাসানসাবরিনা হাসান
১:৪৭ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইমরান খান

ইমরান খান

সন্ত্রাসবিরোধী আইনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে দেশটির পুলিশ। বিচারক ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে তদন্ত শুরু করা হয়। গ্রেপ্তারের আশঙ্কায় ইমরান খানের বাড়ির সামনে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফের প্রধান ইমরান খানকে গ্রেপ্তার করার আশঙ্কায় আবারও পাকিস্তানের রাজনীতিতে উত্তেজনা।

পিটিআই নেতা শাহবাজ গিলকে নির্যাতনের অভিযোগে শনিবার রাতে ইসলামাবাদে এক সমাবেশে ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক, উপমহাপরিদর্শক এবং নারী বিচারককে ছাড় না দেওয়ার হুমকি দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দেন ইমরান খান। রোববার রাতে ইমরানের বিরুদ্ধে এফআইআর করা হয়।

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার এড়াতে সোমবার ইসলামাবাদ হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। সম্ভাব্য গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ করতে দলীয় কর্মী ও সমর্থকদের রাস্তায় নামতে বলেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতারা।

এরআগে, আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির দুটি নোটিশের জবাব দেননি ইমরান খান। তিন নম্বর নোটিশের জবাব না দিলে ইমরানকে গ্রেপ্তার করা হতে পারে বলে আভাস দিয়েছে পাকিস্তান এফআইএ।

গত এপ্রিলে আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন তেহরিক-ই-ইনসাফ প্রধান ও সাবেক ক্রিকেটার ইমরান খান। এরপর থেকেই পাকিস্তানের বর্তমান সরকার এবং সামরিক বাহিনীর সমালোচনা করছেন ইমরান। সম্প্রতি ইমরান খানের বক্তব্য সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তানের মিডিয়া নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানপাকিস্তানের প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬

এমবাপের জোড়া গোল, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

জুলাই ১, ২০২৬

পদত্যাগ করলন নেদারল্যান্ডস কোচ কোম্যান

জুলাই ১, ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT