কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে সমর্থন জানিয়ে বিএনপি বলেছে, শিক্ষার্থীদের দাবি নায্য ও যৌক্তিক। বিশ্ববিদ্যালয় শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন প্রসঙ্গেও দলের নেতারা বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা চরম সংকটাপন্ন বলে সরকার শিক্ষকদের কাছ থেকে অন্যায়ভাবে পেনশনের টাকা তুলে নিতে চাইছে। ভারতের সাথে সম্পর্ক বিষয়ে তারা বলেছেন, সরকার জনগণের কথা না ভেবে ভারতের কথাই ভাবছে।







