ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে ৮ বিষয়ের আলোকে ৪৮ দফার ইশতেহার ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদসমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল। নিয়মিত ডাকসু নির্বাচন, ক্যাডারভিত্তিক রাজনীতি নিষিদ্ধ, মোরাল পুলিশিং বন্ধ ও নারীদের পোশাকের স্বাধীনতাসহ বিভিন্ন প্রতিশ্রুতি উঠে আসে ইশতেহারে। নির্বাচনের প্রচারের পাশাপাশি ভোটকে কেন্দ্র করে বিতর্ক প্রতিযোগিতাসহ নানা আয়োজন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।







