জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও তাদের সমর্থনপুষ্ট জাতীয় নাগরিক কমিটি বলেছে, ‘জুলাই ঘোষণা’র মাধ্যমে আগামীকাল থেকে বর্তমান সংবিধান অকার্যকর হয়ে যাবে। ফ্যাসিবাদের সব কাঠামো বিলোপ করতে ৩১ শে ডিসেম্বর শহীদ মিনারে ৫ই আগষ্টের পুনঃমঞ্চায়ন করবেন তারা। বর্তমান সরকার বিপ্লবী সরকার হওয়ায় নতুন করে বিপ্লবী সরকার গঠনের প্রয়োজন নেই বলেও জানান তারা।







