চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনসু ফাতিকে বার্সা থেকে সরিয়ে নিতে চান বাবা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে খুব বেশি খেলার সুযোগ পাচ্ছেন না আনসু ফাতি। এতে ক্ষুব্ধ কাতালান ফরোয়ার্ডের বাবা বরি ফাতি। ছেলেকে বার্সেলোনা থেকে সরিয়ে নেয়ার হুমকি দিয়েছেন তিনি। বলেছেন ‘বিষয়টি যদি আমার ওপর নির্ভর করত, আমি তাকে নিয়ে যেতাম।’

জাভির অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩৮ ম্যাচ খেলেছেন ফাতি। যার মধ্যে ২৭ ম্যাচেই নেমেছন বদলি হিসেবে। এ কারণেই ক্ষুব্ধ ২০ বর্ষী ফরোয়ার্ডের বাবা।

মঙ্গলবার স্প্যানিশ একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার সময় ছেলের বার্সেলোনায় খেলার সুযোগ না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

‘বিষয়টি যদি আমার ওপর নির্ভর করত, আমি তাকে নিয়ে যেতাম। কিন্তু সে বার্সেলোনায় থাকতে চায়। সে অন্য ক্লাবে যেতে চায় না, তবে আমি তাকে সফল হতে দেখতে চাই। তাই বাবা হিসেবে আমি ক্ষুব্ধ।’

‘আমাকে যা বিরক্ত করে তা হল, খেলানোর ক্ষেত্রে তার সঙ্গে তারা কেমন আচরণ করছে। এক মিনিট, দুই, তিন মিনিট খেলানো হয় তাকে। আমি তাকে শুরুর একাদশে রাখতে বলছি না, কারণ ক্লাবের সকল ফরোয়ার্ডই অসাধারণ। কিন্তু আমরা স্পেন ও বার্সেলোনার আনসু ফাতির কথা বলছি, যে লা মাসিয়া থেকে এসেছে। যদি তাকে সুযোগ না দেয়া হয়, তাহলে কাকে দেবে?’

‘যদি এভাবে চলতে থাকে, আমি সেভিয়ায় ফিরে যাব। আমি মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দেখতে যাইনি। আমি আর স্টেডিয়ামে যাব না। আনসু আমাকে জিজ্ঞেস করেছিল আমি কেন যাইনি, সে ভেবেছিল আমি সেখানে ছিলাম। আমি তাকে বলেছিলাম যে, আমার যেতে ভালো লাগেনি।’

Reneta

‘চলতি সপ্তাহে আমি মাতেও আলেমানি (বার্সেলোনার ক্রীড়া পরিচালক) ও এজেন্ট মেন্দেসের সঙ্গে দেখা করবো। পরিস্থিতির পরিবর্তন না হলে ন্যু ক্যাম্পে ম্যাচ দেখতে যাবো না। তবে ফাতি বার্সেলোনায় থাকতে চায় এবং দলে তার জায়গার জন্য লড়াই চালিয়ে যেতে প্রস্তুত।’

বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়ায় বেড়ে ওঠেছেন ফাতি। মাত্র ১৬ বছর বয়সেই সুযোগ পেয়ে যান মূল দলে। লা লিগায় বার্সেলোনার সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ডও গড়েন তিনি। কিন্তু কয়েকবার চোটের কারণে গত দুই মৌসুমে বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনসুজাভিবার্সেলোনালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT